আমেরিকা

ফোর্থ জুলাইয়ে ‘পার্টি আয়োজনেই সীমাবদ্ধ’ বাংলাদেশী—আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন নিয়ে কমিউনিটিতে নানা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

বুধবার, জুলাই ৯, ২০২৫, ৯:১০ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন নিয়ে কমিউনিটিতে নানা প্রশ্ন

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অনেকেই এখন বাংলাদেশী—আমেরিকান অর্থাৎ আমেরিকান নাগরিক। তবে প্রকৃত এই সংখ্যা কত তার হিসেব নেই। একদিকে বাংলাদেশীরা জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক, অপরদিকে ন্যাচারালাইজড প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রেরও নাগরিক। আবার তাদের কেউ কেউ দ্বৈত নাগরিক, অর্থাৎ দু’দেশর—ই নাগরিক। একটি দেশের নাগরিক হিসেবে যেমন সেদেশের স্বাধীনতা দিবস পালন যেমন নাগরিক দায়িত্ব, তেমনী উৎসবেরও বিষয়। কিন্তু বাংলাদেশী—আমেরিকানরা প্রবাসে যেভাবে দেশের স্বাধীনতা/বিজয় দিবস পালন করেন, তেমনীভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করেন না, কিন্তু কেন? এনিয়ে কমিউনিটির সচেতন মহলে না প্রশ্ন উঠেছে।


অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশী কমিউনিটিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন শুধু ‘বার্বিকিউ পার্টি’ আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ ছিলো। পাশাপাশি বাসা—বাড়ীর আঙ্গীনায় বা পার্কে ‘বার্বিকিউ পার্টি’ আয়োজন, বীচ বা সুমুদ্র সৈকতে বেড়ানো, বিশেষ কোন পার্টিতে যোগদানের মধ্যদিয়ে বাংলাদেশী আমেরিকানরা পরিবার—পরিজন নিয়ে দিবসটি উপভোগ করেন। এছাড়াও কোন কোন সংগঠন, প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ ফেসবুকে ছবি সম্বলিত শুভেচ্ছা জানানোর মধ্য দিয়েই দিনটি স্মরণ করেছেন।  


বিগত বছরগুলোর মতো এবছরও ‘ফোর্থ অব জুলাই’ স্বাধীনতা দিবসে কমিউনিটিতে ছিলো না কোন বড় আয়োজন। তবে কালে ভদ্রে কোন কোন সংগঠন/প্রতিষ্ঠানের উদ্যোগে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করতে দেখা যায়। কিন্তু এবার তেমন কোন উদ্যোগ চোখে পড়েনি। 
বাংলাদেশ সোসাইটি সহ কমিউনিটির অধিকাংশ সংগঠন/প্রতিষ্ঠান ঘটা করে প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করলেও তেমনীভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করছে না। এমন দিবস পালন করা, না করার মধ্যদিয়ে দেশপ্রেমের পরিচয়ের বিষয়টি ‘প্রশ্নবিদ্ধ’ হয়ে উঠে বলে সচেতন প্রবাসীরা মনে করেন। তারা বলেন, বাংলাদেশ যেমন আমাদের মাতৃভূমি এবং সেই দেশের নাগরিক আমরা, তেমনী আমরা ন্যাচারালাইজড প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিক। কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা যেভাবে যুক্তরাষ্ট্রের সকল সুযোগ—সুবিধা ভোগ করছি, সেভাবে কি আমরা এই দেশটাকে মনে—প্রাণে অন্তরে ধারণ করছি? এমন প্রশ্নও অনেকের। তাদের মতে প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের পাশপাশি, সমান গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসও পালন করা উচিৎ। 


এ ব্যাপারে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমরা জন্মগতভাবে যেমন বাংলাদেশের নাগরিক, তেমনী ন্যাচারালাইজড প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রেরও নাগরিক। তাই বাংলাদেশের মতো আমাদেরও যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করা উচিৎ, আমরা যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, আমরা যে আমেরিকাকেও ভালোবাসি তারও বহি:প্রকাশ দরকার। শুধু শুধু মনে মনে ভালোবাসলে চলবে না। এক্ষেত্রে আমাদের দৈনতা কাটিয়ে উঠতে হবে। 
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আমরা যারা আমেরিকান নাগরিক অবশ্যই তাদের স্বাধীনতা দিবস পালন করা উচিৎ। কেননা একজন নাগরিকের পাশাপাশি মূলধারার রাজনীতিতে সক্রিয় হতে মূলধারার অনুষ্ঠানেও সক্রিয় হতে হবে। আর এসব অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকেও সহজেই কমিউনিটির সাথে সম্পৃক্ত করা যাবে। 


বিশিষ্ট রাজনীতিক আবু সাঈদ আহমেদ বলেন, অবশ্যই আমরা যারা আমেরিকান তাদের বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রেরও স্বাধীনতা দিবস ঘটা করে পালন করা উচিৎ। এজন্য সম্মিলিতভাবে উদ্যোগ নেয়া উচিৎ বলেন মনে করেন তিনি।  
এদিকে এবারের ‘ফোর্থ অব জুলাই’ শুক্রবার অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে একাধিক বাংলাদেশী—আমেরিকান বা বন্ধু—বান্ধবের উদ্যোগে তাদের বাসা—বাড়ীর অঙ্গীনায় ‘বার্বিকিউ পার্টি’র আয়োজন করতে দেখা গেছে। অপরাহ্ন থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত এই পার্টি চলেছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীও অংশ নেন।   


ব্রুকলীনের চার্চ—ম্যাকডোনাল্ডস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) ও লিটল বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম পাটোয়ারীর বাড়ীতে অন্যান্য বছরের মতো এবছরও ব্যাপক আয়োজনে ‘বার্বিকিউ পার্টি’র আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য নাঈম টুটুল, সোসাইটির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, সাবেক কর্মকর্তা মাহবুবুর রহমান সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। এছাড়াও কুইন্স ভিলেজ সহ নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে পারিবারিকভাবে ‘বার্বিকিউ পার্টি’র আয়োজন করা হয়।
 

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?