আমেরিকা

নিউইয়র্কে প্রতিমাসে ৩১৬ জন পুলিশ কর্মকর্তার পদত্যাগ: রিপোর্ট

এএমএনওয়াই

শুক্রবার, আগস্ট ২২, ২০২৫, ৭:০১ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫, ২:২৬ অপরাহ্ন
নিউইয়র্কে প্রতিমাসে ৩১৬ জন পুলিশ কর্মকর্তার পদত্যাগ: রিপোর্ট

নিউইয়র্ক সিটির নিরাপত্তা রক্ষার শপথ নিলেও এনওয়াইপিডির হাজারো কর্মকর্তা বলছেন—তারা এত চাপের কাজের জন্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরের সূত্র বলছে, এনওয়াইপিডি থেকে নজিরবিহীন হারে কর্মকর্তা হারানো শহরের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে।

এএমএনওয়াই জানায়, গত সাড়ে চার বছরে প্রায় ১৪ হাজার ৫০০ কর্মকর্তা অবসর বা আগেভাগে চাকরি ছেড়েছেন। শুধু ২০২৫ সালেই মাসে গড়ে ৩১৬ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এনওয়াইপিডি ৫ হাজার ২৪৮ জনকে হারিয়েছে, আর নিয়োগ দিতে পেরেছে মাত্র ৪ হাজার ২৪৪ জনকে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা জন (ছদ্মনাম) বলেন, “এই চাকরির চাপ শুধু আমার নয়, আমার পরিবার ও বন্ধুদের জীবনও এলোমেলো করে দিয়েছে। বিশেষ প্রশিক্ষণ নিয়ে স্পেশাল ইউনিটে কাজ করলেও জনকে প্রায়ই সাধারণ টহল ডিউটিতে পাঠানো হতো। তার ভাষায়—‘এটা ভেঙে চুরমার করে দেয়, মনোবল কমিয়ে দেয়।’”

২০২৫ সালের আগস্ট পর্যন্ত এনওয়াইপিডির সদস্য সংখ্যা ৩৩ হাজার ৭৪০—যা বাজেটকৃত সংখ্যার চেয়ে এক হাজার ২৬১ জন কম। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৩৬ হাজার ৪৬১ এবং ২০০০ সালে ছিল ৪০ হাজার ২৮৫।

তথ্য বলছে, চলতি বছরে ১ হাজার ৮০৭ জন অবসর নিয়েছেন এবং ৫১৭ জন সরাসরি পদত্যাগ করেছেন।

 

অন্য বিভাগে ছুটছে কর্মকর্তারা:


কাজের চাপ ও পরিবারে নেতিবাচক প্রভাবের কারণে অনেকে অন্য অঙ্গরাজ্যের পুলিশে যোগ দিচ্ছেন। যেমন, সাফোক কাউন্টি পুলিশে যোগ দিতে যাচ্ছেন অন্তত ২১ জন সাবেক এনওয়াইপিডি কর্মকর্তা। সেখানে শুরুতে বেতন কম হলেও কয়েক বছরের মধ্যে আয় এনওয়াইপিডির তুলনায় অনেক বেশি হয়ে যায়।

এনওয়াইপিডির এক মুখপাত্র জানিয়েছেন, নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে পুলিশ পরীক্ষার আবেদন ফি মওকুফ করা হয়েছে এবং বয়সসীমা কমিয়ে ২০ বছর করা হয়েছে। সম্প্রতি প্রায় এক হাজার নতুন সদস্য যুক্ত হয়েছে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় নিয়োগ।

পুলিশ কমিশনার জেসিকা টিশ কলেজ ক্রেডিটের শর্ত কমানোসহ নতুন কিছু পদক্ষেপ নিয়েছেন, তবে সংকট এখনো রয়ে গেছে।

পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের (PBA) প্রেসিডেন্ট প্যাট্রিক হেনড্রি বলেন, “কর্মীদের পরিবার, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর অস্বাভাবিক চাপ পড়ছে। নিয়োগ বাড়ানোর পাশাপাশি অভিজ্ঞদের ধরে রাখতে প্রতিযোগিতামূলক বেতন, পর্যাপ্ত ছুটি ও সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে।”

 

 

অবসরপ্রাপ্ত জন বলেন, এক একজন পুলিশ প্রায় ৪০০ নিউইয়র্কারের নিরাপত্তার দায় বহন করছে। “আমি মজা করে বলি—আমার দুই সন্তানকেই সামলানো কঠিন, আর আপনারা চান আমি ৩৯৫ জন মানুষ সামলাই? দিনে দু’এক ঘণ্টা ঘুমিয়ে ডিউটিতে এসে ভুল না করার আশা করেন? এটা অসম্ভব।”

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?