আমেরিকা

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পর্যটকবাহী বাস উল্টে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, আগস্ট ২৩, ২০২৫, ৪:১২ পূর্বাহ্ন
নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পর্যটকবাহী বাস উল্টে ৫ জন নিহত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ভারতীয়, চীনা ও ফিলিপিনো নাগরিক। বাসটি নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্ক সিটিতে ফেরার পথে নিউইয়র্ক স্টেট থ্রুওয়ে মহাসড়কের পেমব্রোক এলাকায় দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলটি বাফেলো শহর থেকে প্রায় ৩০ মাইল দূরে।

 

US: 5 killed after New York-bound tourist bus crash – DW – 08/22/2025

 

রাজ্য পুলিশের মুখপাত্র জেমস ও’ক্যালাহান জানান, “হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মিডিয়ান পার হয়ে খাদে পড়ে যায়। তবে এটি কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খায়নি।” নিহতদের মধ্যে কেউ শিশু নয়, তাদের বয়স ২০ থেকে ৭৪ বছরের মধ্যে।

দুর্ঘটনার পরপরই জরুরি সেবা শুরু হয়। এরি কাউন্টি মেডিকেল সেন্টারে ২৪ জন আহতকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া রোচেস্টার মেডিকেল সেন্টারে আরও ছয়জন চিকিৎসাধীন আছেন, এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

 

অন্যদিকে, ইউনাইটেড মেমোরিয়াল মেডিকেল সেন্টার দুইজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। আহতদের অনেককে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে Mercy Flight কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি বা চালকের অসতর্কতা পাওয়া যায়নি। বাস কোম্পানি M&Y Tour Inc. দুর্ঘটনাকবলিত বাসটি পরিচালনা করছিল। চালক পুলিশকে সঙ্গে সহযোগিতা করছেন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

 

5 Dead After Tour Bus Crashes on Western New York Highway - The New York  Times

 

দুর্ঘটনার পর নিউইয়র্ক স্টেট থ্রুওয়ে মহাসড়ক (Interstate 90) একাধিক ঘণ্টা যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক বিবৃতিতে বলেন, “এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্তদের সহায়তায় পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?