আমেরিকা

দিদারুলের শোকের পরিবারে নতুন প্রাণের আগমন: জেসিকা টিশে’র আবেগঘন পোস্ট

সাখাওয়াত হোসেন পলাশ

মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫, ২:৫৩ রাত সর্বশেষ আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
দিদারুলের শোকের পরিবারে নতুন প্রাণের আগমন: জেসিকা টিশে’র আবেগঘন পোস্ট

নিউইয়র্ক: মিডটাউন হামলায় নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে হারানো শোকে মৃয়মান পরিবারে নতুন প্রাণের আগমন হয়েছে। দিদারুলের প্রয়াণের ২০ দিনের মাথায় শোকে স্তব্দ পরিবার আলো করে জন্ম নিলো এক পুত্র সন্তান। রোববার তাঁর স্ত্রী পুত্র সন্তান জন্ম দিয়েছেন। তাঁর পুত্রের নাম আরহাম।


নিউইয়র্ক পুলিশ কমিশনার জেশিকা টিশ তাঁর ইন্সট্রাগ্রামে দিদারুলের সদ্য জন্ম নেয়া নবজাতকসহ তিন পুত্রের ছবি পোস্ট করে লেখেন, দুঃখের মধ্যেও এক নতুন জীবন এই পৃথিবীতে এসেছে। ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্ত্রী জামিলা ইসলাম তাঁদের সুন্দর পুত্রসন্তান আরহামের জন্ম দিয়েছেন। আরহাম এখন তাঁর দুই বড় ভাই আহিয়ান এবং আজহানের সঙ্গে যুক্ত হলো।
তিনি আরো লেখেন, তারা একসঙ্গে তাঁদের বাবার সেবার ও সাহসের উত্তরাধিকার বহন করে নিয়ে যাবে। যেটিকে এনওয়াইপিডি নিয়ে তাদের রক্ষা ও লালন করবে, যেমন দিদার এই সিটিকে দিয়েছিলেন। জামিলাসহ তাঁর সন্তান আহিয়ান, আজহান এবং এখন আরহাম-রা চিরকাল এনওয়াইপিডি পরিবারের অংশ হয়ে থাকবেন।


এদিকে এ খবরের পেয়ে সিটি মেয়র এরিক অ্যাডামস হাসপাতালে ছুটে যান ডিটেকটিভ দিদারুলের সদ্য জন্ম নেওয়া নবজাতক সন্তান ও পরিবারকে দেখতে গিয়ে জানান,  দিদারুলের পরিবার নিউইয়র্ক সিটির অংশ, তাঁদের সাথে আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।


গত ২৮ জুলাই ম্যানহাটনে ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের অফিস ভবনে চারজন নিহত হন, তাঁদের মধ্যে ছিলেন এনওয়াইপিডির কর্মকর্তা দিদারুল ইসলাম। সে সময় তাঁর স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার আরো দুই পুত্র সন্তান রয়েছে।
বাংলাদেশী বংশোদ্ভুত দিদারুল ইসলাম ব্রঙ্কসের বেচেস্টার এলাকায় এনওয়াইপিডির ৪৭তম প্রিসিঙ্কটে দায়িত্বরত ছিলেন। সাড়ে তিন বছরের কর্মজীবনে তিনি সহকর্মীদের কাছে ছিলেন সৎ ও নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তা। নিউইয়র্ক সিটিতে দায়িত্ব পালনকালে নিহত প্রথম বাংলাদেশি পুলিশ সদস্য তিনি। মৃত্যুর পর তাঁকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ পদে উন্নীত করা হয়েছে।

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?