ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কের ব্রঙ্কসে ১১ বছর বয়সী এক শিশুকে জোর করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ বিভাগ—এনওয়াইপিডি।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ব্রঙ্কসের ব্রুকনার বুলেভার্ড ও লিংকন অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে হেঁটে যাচ্ছিল শিশুটি। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার কাছে এগিয়ে আসে।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি শিশুটির কবজি শক্ত করে ধরে জোরপূর্বক সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে শিশুটিকে নিয়ে যেতে ব্যর্থ হয় সে।
ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি পায়ে হেঁটে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শিশুটি শারীরিকভাবে আহত হয়নি।
অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে এনওয়াইপিডি। এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
টাইম ডেস্ক/এসএ
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের