স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিজস্ব প্রতিবেদক
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (এসইউজেএফ) ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আবু সালেহ মুসা এবং সাধারণ সম্পাদক হিসেবে তুহিবুল আসাদ আবির দায়িত্ব পেয়েছেন।
১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে আল আমিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আরাফাত হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে মাইসা সাইদ অথৈ দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—প্রচার ও জনসংযোগ সম্পাদক রাতুল হাসান হৃদয়, একাডেমিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মাহমুদ হাসান জিতু, সদস্য সংগ্রহ সমন্বয়ক তাসনিম ভূঁইয়া শুদ্ধিতি, অ্যালামনাই বিষয়ক সম্পাদক তাহসিন আহমেদ তন্ময় এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক তাসিন মোরশেদ।
নতুন কমিটির নেতৃত্বে শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতা চর্চা, পেশাগত দক্ষতা বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক এর আরো খবর
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা