কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ দম্পতি। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নিহতরা হলেন ২৩ বছর বয়সী গগনপ্রীত (গ্যারি) রেহাল ও ২৪ বছর বয়সী সুখজিৎ কৌর। তাঁরা পাশের ডেল্টা শহরের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, ১৫ নভেম্বর রাত ১০টা ৩৮ মিনিটের দিকে ওয়ালমার্টের পার্কিং লটে গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, গুলি চালানোর প্রায় ১৩ মিনিট পর কাছাকাছি একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। পুলিশের সন্দেহ, গাড়িটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে। এ ছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও গাড়ির ড্যাশক্যামের ভিডিও পরীক্ষা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গগনপ্রীত আগে অস্ত্রসংক্রান্ত অপরাধের ঘটনায় তাদের নজরে এসেছিলেন। অন্যদিকে, সুখজিতের পরিচিতজনদের বিষয়ে পুলিশের কাছে সীমিত তথ্য রয়েছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি।
এর আগে গত ২৯ অক্টোবর ব্রিটিশ কলাম্বিয়ার ল্যাংলি এলাকায় একটি জ্বলন্ত গাড়ি থেকে ২৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত তুষার শর্মার মরদেহ উদ্ধার করা হয়েছিল। সাম্প্রতিক এ ঘটনাসহ কানাডায় ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা
বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির
‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর
রোহিঙ্গা গণহত্যা / আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা