‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতিকে ঘিরে গণমাধ্যমে প্রচারিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি দাবি করেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতি কোনো মন্তব্য করেননি। এ-সংক্রান্ত প্রচারিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, ১৮ ও ১৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বর আইটেমের শুনানিতে তিনি ব্যক্তিগতভাবে অংশ নেন। এ সময় অ্যাটর্নি জেনারেলসহ অন্যান্য আইন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চিফ প্রসিকিউটরের দাবি, শুনানি চলাকালে প্রধান বিচারপতি ‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বলে কোনো মন্তব্য করেননি।
তিনি আরও জানান, প্রধান বিচারপতির নামে গণমাধ্যমে যে বক্তব্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।
এ ধরনের সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সব নিউজ পোর্টালকে প্রতিবেদনটি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও পৃথক বিজ্ঞপ্তিতে একই বক্তব্য জানিয়েছে। আদালত প্রশাসন বলেছে, প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদটি অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া। এ ধরনের সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছে সর্বোচ্চ আদালত।
টাইম ডেস্ক/ এস এ
আন্তর্জাতিক এর আরো খবর
রোহিঙ্গা গণহত্যা / আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা
‘নিজেকে বোকা মনে হচ্ছে’: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪৪৬ মিলিয়ন ডলার খরচ করে আফসোস মাস্কের
চীনে দ্বিপক্ষীয় বৈঠকের সময় পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস
ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন