রোহিঙ্গা গণহত্যা
আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা
আন্তর্জাতিক ডেস্ক
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকেরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৯-৬ ভোটে দেওয়া এ সিদ্ধান্তের পাশাপাশি গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের বিচার এবং ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে একাধিক নির্দেশ দিয়েছেন আদালত।
গণহত্যার সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন উগান্ডা, স্লোভাকিয়া, ফ্রান্স, চীন ও জার্মানির পাঁচ বিচারপতি এবং মিয়ানমারের নিয়োগ করা জার্মান অ্যাডহক বিচারপতি ক্লাউস ক্রেস। অন্যদিকে আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়াসহ নয় বিচারপতি সিদ্ধান্তের পক্ষে ভোট দেন।
একই ৯-৬ ভোটে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায়েও মিয়ানমারকে দায়ী করা হয়। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর নিশ্চয়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, প্রয়োজনে বিচার ও শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ ১৩-২ ভোটে গৃহীত হয়।
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং তাদের পূর্বাবস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ১০-৫ ভোটে। ক্ষতিপূরণের পরিমাণ ও প্রদানের পদ্ধতি নির্ধারণে দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন বিচারকেরা।
আদালত আরও বলেছেন, গণহত্যা সংঘটনে বেসরকারি ব্যক্তিদের সরাসরি ও প্রকাশ্যে উসকানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি। এ সিদ্ধান্ত ১৪-১ ভোটে গৃহীত হয়।
আইসিজের রায়ের কার্যকরী অংশ চূড়ান্ত এবং মামলার পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। উল্লেখ্য, আদালতের সব সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাডহক বিচারপতি ও শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই।
টাইম ডেস্ক/ এস এ
আন্তর্জাতিক এর আরো খবর
‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর
‘নিজেকে বোকা মনে হচ্ছে’: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪৪৬ মিলিয়ন ডলার খরচ করে আফসোস মাস্কের
চীনে দ্বিপক্ষীয় বৈঠকের সময় পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস
ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন