চীনে দ্বিপক্ষীয় বৈঠকের সময় পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
চীনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে পুতিনকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেন ট্রাম্প। বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে তাদের এ সাক্ষাৎ হয়।
বৈঠকে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার বহু বছরের চমৎকার সম্পর্ক রয়েছে। এই আলোচনা থেকে ইতিবাচক কিছু অর্জনের আশাও প্রকাশ করেন তিনি। পরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে নিয়ে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন বৈঠকে বিশ্বশান্তিসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন তিন নেতা। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিরসনে রাশিয়া ও চীনের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।
ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সংঘাত বন্ধে দেশ দুটির সহযোগিতা চাইতে পারেন ট্রাম্প। অন্যদিকে, যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চীন। সংঘাতের অবসান এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ পুরোপুরি চালু রাখাই বেইজিংয়ের অন্যতম লক্ষ্য।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর
রোহিঙ্গা গণহত্যা / আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা
‘নিজেকে বোকা মনে হচ্ছে’: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪৪৬ মিলিয়ন ডলার খরচ করে আফসোস মাস্কের
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস
ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন