আন্তর্জাতিক

‘নিজেকে বোকা মনে হচ্ছে’: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪৪৬ মিলিয়ন ডলার খরচ করে আফসোস মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন
‘নিজেকে বোকা মনে হচ্ছে’: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪৪৬ মিলিয়ন ডলার খরচ করে আফসোস মাস্কের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করে এখন আফসোস করছেন ইলন মাস্ক। নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ এবং কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর পদ হারানোর পর নিজের এই বিপুল ব্যয়কে 'বোকামি' বলে মনে করছেন তিনি।

 

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের 'ডিলবুক সামিটে' অ্যান্ড্রু রস সরকিনকে দেওয়া সাক্ষাৎকারে টেসলা, স্পেসএক্স ও এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা মাস্ক বলেন, 'রিপাবলিকানরা শোচনীয়ভাবে হেরেছে। আর আমি যে টাকা খরচ করেছি, তার বিনিময়ে তেমন কিছুই পাইনি। এত টাকা খরচ করায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।'

 

তিনি আরও বলেন, 'সময়টা যদি পেছনে ফিরিয়ে নিতে পারতাম, তাহলে কম টাকা খরচ করতাম।'

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাস্ক ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ৪৪৬ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো একক ব্যক্তির নির্বাচনী অনুদানের ক্ষেত্রে এটি সর্বোচ্চ। ওয়াশিংটন পোস্টের গত মাসের এক প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান প্রার্থীদের জন্য দেওয়া মাস্কের অনুদান পরবর্তী শীর্ষ দুই দাতা রিচার্ড ও এলিজাবেথ উলিনের সম্মিলিত অনুদানের চেয়েও প্রায় ৩০০ মিলিয়ন ডলার বেশি ছিল।

 

মাস্ক গত দুই নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ৭০০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছেন। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) পরিচালনার সময় লাখ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মীর চাকরি বাতিল বা তাদের পদত্যাগে ভূমিকা রেখেছিলেন তিনি।

 

তবে বুধবারের সাক্ষাৎকারে নিজেকে 'বেশ মধ্যপন্থি' বলে দাবি করেন মাস্ক।

 

সরকিনকে তিনি বলেন, 'আমার মনে হয় না, আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চরমপন্থি।' তিনি আরও বলেন, তিনি 'মাগা' (মেক অ্যামেরিকা গ্রেট এগেইন) সমর্থক নন।

 

২০২৪ সালে অবশ্য তার অবস্থান ছিল ভিন্ন। সে সময় ট্রাম্পের সমর্থকদের উদ্দেশে মাস্ক বলেছিলেন, 'আমি শুধু মাগা নই, আমি ডার্ক মাগা।'

 

বুধবার মাস্ক বলেন, 'মাগা বলতে কী বোঝায়, তা আমি নিশ্চিত নই। তবে এর অর্থ যদি রিপাবলিকান পার্টির কিছু নীতির প্রতি অন্ধ সমর্থন হয়, তাহলে আমি অবশ্যই তেমন কেউ নই।'

 

টেক্সাসে মাস্ক ১৫০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছেন। কিন্তু সেখানে রিপাবলিকানদের সিনেট মনোনীত প্রার্থী কেন প্যাক্সটন এবং পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী গভর্নর গ্রেগ অ্যাবট হেরে যান।

টেসলা ও স্পেসএক্সের প্রধান কার্যালয় টেক্সাসে। সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, ডেমোক্র্যাটদের গভর্নর পদপ্রার্থী জিনা হিনোজোসাকে তিনি মধ্যপন্থি মনে করেন।

 

তিনি বলেন, 'জিনা গভর্নর হলে টেক্সাসে সবকিছু ঠিকঠাক থাকবে।'

 

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের জেতাতে অন্তত ২৮৮ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন মাস্ক। অভিবাসন ও এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্প ও 'মাগা' সমর্থকদের সঙ্গে তার মতবিরোধ থাকলেও বিভিন্ন বিষয়ে তিনি তাদের সঙ্গে একমত ছিলেন।

 

টাইম ডেস্ক/এসএ


 

আন্তর্জাতিক এর আরো খবর

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

রোহিঙ্গা গণহত্যা / আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
চীনে দ্বিপক্ষীয় বৈঠকের সময় পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প

চীনে দ্বিপক্ষীয় বৈঠকের সময় পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প

১৪ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

১ দিন আগে
আন্তর্জাতিক
ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে  চীনে পৌঁছেছেন পুতিন

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

১ দিন আগে
আন্তর্জাতিক
রাশিয়ার সামরিক পরিবহন  বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

১ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতিকে ঘিরে গণমাধ্যমে প্রচারিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি দাবি করেছেন,...

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন...

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে...

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

চীনে দ্বিপক্ষীয় বৈঠকের সময় পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প

চীনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন...

চীনে দ্বিপক্ষীয় বৈঠকের সময় পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার পদে নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফরিসকে...

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে...

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে  চীনে পৌঁছেছেন পুতিন