আন্তর্জাতিক

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা

টাইম টিভি ডেস্ক

রবিবার, নভেম্বর ২২, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা

যুক্তরাষ্ট্রে এবারের থ্যাংকসগিভিং ছুটিতে প্রায় ৮ কোটি ১৫ লাখ মানুষ বাড়ি থেকে অন্তত ৫০ মাইল দূরে ভ্রমণ করবেন বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন বা এএএ। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাত দিনের ছুটির মৌসুমে নিউইয়র্কসহ দেশটির বড় শহরগুলোতে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

 

১৬ নভেম্বর প্রকাশিত এএএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এবার ভ্রমণকারীর সংখ্যা প্রায় ১ লাখ ২১ হাজার কম হতে পারে, যা শূন্য দশমিক ১ শতাংশ হ্রাসের সমান। এর ফলে টানা তিন বছরের রেকর্ড ভ্রমণের ধারায় ছেদ পড়লেও সড়ক ও বিমানবন্দরে যাত্রীদের ভিড় প্রায় আগের মতোই থাকবে।

 

পূর্বাভাস অনুযায়ী, প্রায় ৭ কোটি ২৯ লাখ মানুষ ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করবেন, যা মোট ভ্রমণকারীর প্রায় ৯০ শতাংশ। অন্যদিকে, অভ্যন্তরীণ ফ্লাইটে যাতায়াত করবেন প্রায় ৫৯ লাখ ৬০ হাজার মানুষ।

 

এবার ভ্রমণের খরচও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এএএ-এর বুকিং তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে আসা-যাওয়ার গড় বিমানভাড়া গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেড়ে প্রায় ৮০০ ডলারে পৌঁছেছে। পাশাপাশি জ্বালানির উচ্চমূল্য সড়কপথের ভ্রমণকারীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

 

পরিবহন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইনরিক্স জানিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর ছুটিতে বাড়ি যাওয়ার সময় এবং ২৯ ও ৩০ নভেম্বর ফেরার পথে সবচেয়ে বেশি যানজট হতে পারে। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনের মতো বড় শহরগুলোতে স্বাভাবিকের তুলনায় যানজট দ্বিগুণেরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

বিশেষ করে ২৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নিউইয়র্ক থেকে হ্যাম্পটনসগামী লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে যাত্রার সময় স্বাভাবিকের তুলনায় ১৩৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ওই সময় নির্দিষ্ট রুটে যাত্রা শেষ করতে প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট লাগার পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

এদিকে, বাস, ট্রেন ও ক্রুজে ভ্রমণ করবেন প্রায় ২৬ লাখ মানুষ, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেশি।

 

এএএ ট্রাভেলের ভাইস প্রেসিডেন্ট স্টেসি বারবার জানিয়েছেন, বাড়তি ভ্রমণ খরচের কারণে এবার যাত্রীসংখ্যা সামান্য কমলেও সাধারণ মানুষের কাছে সড়ক ও বিমানবন্দরের ভিড়ে তেমন কোনো পার্থক্য চোখে পড়বে না।

যানজট এড়াতে সম্ভব হলে সকালবেলা যাত্রা শুরু করার এবং রওনা হওয়ার আগে গাড়ির টায়ার, ব্যাটারি ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে এএএ।

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক
কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

১৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক
বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

১ দিন আগে
আন্তর্জাতিক
‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

৩ দিন আগে
আন্তর্জাতিক
আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

রোহিঙ্গা গণহত্যা / আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

৩ দিন আগে
আন্তর্জাতিক
‘নিজেকে বোকা মনে হচ্ছে’: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪৪৬ মিলিয়ন ডলার খরচ করে আফসোস মাস্কের

‘নিজেকে বোকা মনে হচ্ছে’: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪৪৬ মিলিয়ন ডলার খরচ করে আফসোস মাস্কের

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ...

কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত...

কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

দোরগোড়ায় স্থানীয় সরকার নির্বাচন। এবার দলীয় প্রতীকে নির্বাচন না হলেও...

বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতিকে ঘিরে গণমাধ্যমে প্রচারিত একটি সংবাদের...

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন...

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে...

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!