যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। চলতি বছর ভার্জিনিয়ায় হামে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ বছর দেশটিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
ভার্জিনিয়ায় চলতি বছর ২২০ জন হামে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। আক্রান্তদের বড় অংশই টিকা না নেওয়া ব্যক্তি। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালের পর অঙ্গরাজ্যটিতে এত বেশি হামের রোগী শনাক্ত হয়নি।
এদিকে, থ্যাংকসগিভিং ও ডিসেম্বরের ছুটিতে পারিবারিক জমায়েত এবং ভ্রমণের কারণে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশেষ করে টিকা না নেওয়া শিশুদের জন্য এটি গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ প্রতিরোধে নির্ধারিত টিকাদান সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন।
গর্ভাবস্থায় হাম গুরুতর জটিলতা তৈরি করতে পারে। তাই গর্ভধারণের আগে প্রয়োজনীয় টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে গর্ভাবস্থায় সাধারণত এমএমআর টিকা দেওয়া হয় না।
আন্তর্জাতিক এর আরো খবর
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা
কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা
বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির
‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর
রোহিঙ্গা গণহত্যা / আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা