আন্তর্জাতিক

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, নভেম্বর ২৩, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি
ছবি: সংগৃহীত

আফ্রিকার বিপুল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে প্রতিযোগিতায় নেমেছে তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়ামের চাহিদা বাড়ায় মহাদেশটির খনিজসমৃদ্ধ দেশগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা জোরদার করেছে তারা।

 

বিশেষ করে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো), মালি ও নাইজারকে ঘিরে বাড়ছে ভূরাজনৈতিক তৎপরতা। এসব দেশে বিনিয়োগ, কূটনীতি, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে পরাশক্তিগুলো।

 

আফ্রিকার খনিজ খাতে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে চীন। খনি, খনিজ প্রক্রিয়াজাতকরণ ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগের মাধ্যমে দেশটি সরবরাহব্যবস্থায় প্রভাব বিস্তার করেছে। গত বছর চীন-আফ্রিকা বাণিজ্যের পরিমাণ রেকর্ড ৩৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়।

 

অন্যদিকে, চীনের ওপর নির্ভরতা কমাতে কৌশলগত খনিজের বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ বিলিয়ন ডলারের কৌশলগত খনিজ মজুত গড়তে ‘প্রজেক্ট ভল্ট’ ঘোষণা করেন।

 

রাশিয়া অর্থনৈতিক বিনিয়োগে তুলনামূলক পিছিয়ে থাকলেও সাহেল অঞ্চলে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে নিজেদের প্রভাব বাড়িয়েছে। ওয়াগনারের সাবেক কার্যক্রমের বড় অংশ বর্তমানে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আফ্রিকা কর্পস পরিচালনা করছে।

 

বিশ্বের মোট উৎপাদিত কোবাল্টের প্রায় ৭৩ শতাংশ আসে ডিআর কঙ্গো থেকে। দেশটির খনি খাতে চীনা কোম্পানিগুলোর শক্ত অবস্থানের বিপরীতে যুক্তরাষ্ট্র গত ডিসেম্বরে কঙ্গোর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে। তবে দেশটির অর্থমন্ত্রী ড্যানিয়েল মুকোকো সাম্বা ওয়াশিংটনকে চুক্তির পাশাপাশি বাস্তব বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

 

খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয়-আফ্রিকান অংশীদাররা অ্যাঙ্গোলার আটলান্টিক উপকূলের সঙ্গে কঙ্গো ও জাম্বিয়ার খনিজসমৃদ্ধ অঞ্চলকে যুক্ত করতে লোবিতো করিডর উন্নয়নে কাজ করছে। অন্যদিকে, আফ্রিকায় অবকাঠামো বিনিয়োগ বাড়াতে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

মালি ও নাইজারেও লিথিয়াম, স্বর্ণ ও ইউরেনিয়াম ঘিরে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে। রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করলেও দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। নাইজারের দাসা ইউরেনিয়াম প্রকল্পে সর্বোচ্চ ৪১৪ মিলিয়ন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা।

 

বিশ্লেষকদের মতে, পরাশক্তিগুলোর এই প্রতিযোগিতা আফ্রিকার দেশগুলোর জন্য নতুন বিনিয়োগ ও দর-কষাকষির সুযোগ তৈরি করেছে। তবে দুর্নীতি, দুর্বল অবকাঠামো এবং কাঁচামাল রপ্তানিনির্ভরতা এসব সম্পদের প্রকৃত সুফল পাওয়ার পথে বাধা হতে পারে।

 

তাই বিদেশি বিনিয়োগের পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি, খনিজ প্রক্রিয়াজাতকরণ এবং নিজস্ব শিল্পায়ন নিশ্চিত করাই এখন আফ্রিকার দেশগুলোর বড় চ্যালেঞ্জ।

সূত্র: আল-জাজিরা

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

১ দিন আগে
আন্তর্জাতিক
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা

১ দিন আগে
আন্তর্জাতিক
কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

১ দিন আগে
আন্তর্জাতিক
বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

২ দিন আগে
আন্তর্জাতিক
‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

ঢাকা ২৩ নভেম্বর ২০২৬: দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে...

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী...

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু; চলতি বছর দেশজুড়ে প্রাণ গেল ১২ জনের

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা

যুক্তরাষ্ট্রে এবারের থ্যাংকসগিভিং ছুটিতে প্রায় ৮ কোটি ১৫ লাখ মানুষ...

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মানুষ, নিউইয়র্কে তীব্র যানজটের শঙ্কা

কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত...

কানাডায় ওয়ালমার্টের সামনে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

দোরগোড়ায় স্থানীয় সরকার নির্বাচন। এবার দলীয় প্রতীকে নির্বাচন না হলেও...

বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতিকে ঘিরে গণমাধ্যমে প্রচারিত একটি সংবাদের...

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন মন্তব্য করেননি প্রধান বিচারপতি: চিফ প্রসিকিউটর