দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ঝাড়খণ্ডের গুমলা জেলায় গত সোমবার দুই ভাই শিব শঙ্কর সাহু ও নবীন সাহু তাদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারীকে (২০) হত্যা করেন। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন।
পুলিশের দাবি, দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন দুই ভাই। তবে হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে দুই নারী নিজেদের বিরোধ মিটিয়ে নিয়েছিলেন। এরপরও ক্ষোভ থেকে তাদের হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা জানান, ঘটনার দিন সকালেও পরিবারের সদস্যরা দুই নারীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তখন কোনো অস্বাভাবিকতার আভাস পাওয়া যায়নি। পরে দুই ভাই তাদের স্ত্রীদের নিখোঁজ দাবি করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে জিজ্ঞাসাবাদে একপর্যায়ে হত্যার কথা স্বীকার করেন তারা।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিমডেগার জঙ্গল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুই ভাইয়ের বাবা সমেশ্বর সাহু ও মা তিলেশ্বরী দেবীকেও গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও মরদেহ বহনের অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
টাইম ডেস্ক/ এস এ
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম