ব্রুকলিনে জগিং করার সময় তরুণীর ঘাড়ে ছুরিকাঘাত, সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে
টাইম টিভি ডেস্ক
নিউইয়র্ক সিটির ব্রুকলিনে জগিং করার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। কেটি সুয়ারেজ নামে ওই নারী কয়েক দিন ধরে লাইফ সাপোর্টে রয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে বাথ বিচ এলাকায় দৌড়ানোর সময় তার ওপর হামলা হয়। ঘটনার সময় বাবার সঙ্গে ফোনে কথা বলছিলেন কেটি। পরে বাবার সঙ্গে দেখা করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।
একপর্যায়ে মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে খুঁজতে বের হন বাবা। পরে বেল্ট পার্কওয়ের পাশে বাথ বিচের গ্রিনওয়ে এলাকায় একাধিক ছুরিকাঘাতের ক্ষতসহ কেটিকে পড়ে থাকতে দেখেন তিনি। প্রতিবেশীদের ধারণা, রোববার অনুষ্ঠিত নিউইয়র্ক সিটি ম্যারাথনের প্রস্তুতি হিসেবে দৌড়ের অনুশীলন করছিলেন কেটি।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, একাধিক বিভাগের সমন্বয়ে ঘটনার তদন্ত চলছে। তবে হামলাকারীদের কোনো বর্ণনা এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা যায়নি।
টাইম ডেস্ক/এইচএইচ
নিউ ইয়র্ক এর আরো খবর
নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭
ব্রুকলিনের সানসেট পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬
ব্রুকলিনের গ্রিনপয়েন্টে সাশ্রয়ী আবাসনের লটারি, ভাড়া শুরু ৭৫১ ডলার থেকে
কুইন্সে খেলার মাঠে ১৭ বছরের কিশোরকে গুলি, পলাতক বন্দুকধারীকে খুঁজছে এনওয়াইপিডি
নিউইয়র্কের ম্যানহাটনে মাত্র ১ হাজার ৮২০ ডলারে অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ, চলছে আবাসন লটারির আবেদন