ব্রুকলিনের গ্রিনপয়েন্টে সাশ্রয়ী আবাসনের লটারি, ভাড়া শুরু ৭৫১ ডলার থেকে
টাইম টিভি ডেস্ক
নিউইয়র্কের ব্রুকলিনের গ্রিনপয়েন্ট এলাকায় নতুন নির্মিত আবাসিক ভবনে সাশ্রয়ী মূল্যের অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য হাউজিং লটারি চালু হয়েছে। এসব অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া শুরু হচ্ছে মাত্র ৭৫১ ডলার থেকে।
আগ্রহীরা নিউইয়র্ক সিটির হাউজিং কানেক্ট ওয়েবসাইটের মাধ্যমে এসব অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে এক শয়নকক্ষ, দুই শয়নকক্ষ, তিন শয়নকক্ষ ও স্টুডিও—বিভিন্ন ধরনের বাসার সুযোগ রয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ভবনটিতে জিমনেসিয়াম, অ্যাপার্টমেন্টের ভেতরে ডিশওয়াশার এবং সবার ব্যবহারের জন্য লন্ড্রি রুম রয়েছে। ভাড়ার সঙ্গে হিটিং, কুলিং ও গরম পানির খরচ অন্তর্ভুক্ত। তবে বিদ্যুতের বিল ভাড়াটিয়াদের নিজেদের বহন করতে হবে।
অ্যাপার্টমেন্টের ধরন ও মাসিক ভাড়া:
| অ্যাপার্টমেন্ট | মাসিক ভাড়া | খালি ইউনিট | ||
|---|---|---|---|---|
| এক শয়নকক্ষ | ৭৫১ ডলার | ৮টি | ||
| দুই শয়নকক্ষ | ৮৮৯ ডলার | ৬টি | ||
| তিন শয়নকক্ষ | ১,০১৫ ডলার | ২টি | ||
| স্টুডিও | ৮৪৬ ডলার | ১টি | ||
| এক শয়নকক্ষ | ১,০৭০ ডলার | ৭টি | ||
| দুই শয়নকক্ষ | ১,২৭১ ডলার | ৬টি | ||
| তিন শয়নকক্ষ | ১,৪৫৬ ডলার | ২টি | ||
| স্টুডিও | ১,১০১ ডলার | ১টি | ||
| এক শয়নকক্ষ | ১,৩৮৮ ডলার | ২০টি | ||
| দুই শয়নকক্ষ | ১,৬৫৩ ডলার | ১৯টি |
আবেদনের যোগ্যতা ও আয়সীমা:
আবেদনকারীর পরিবারের সদস্যসংখ্যা এবং বার্ষিক আয়ের ভিত্তিতে অ্যাপার্টমেন্ট পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হবে। প্রকাশিত তালিকায় বার্ষিক পারিবারিক আয়ের সর্বনিম্ন সীমা ২৯ হাজার ৪১৮ ডলার এবং সর্বোচ্চ সীমা ৯১ হাজার ৬০০ ডলার। সম্পদের সীমা নির্দিষ্ট ইউনিটের ক্ষেত্রে ৫০ হাজার ৮৮০, ৬৭ হাজার ৮৪০ ও ৮৪ হাজার ৮০০ ডলার।
আবাসন লটারির বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য নিউইয়র্ক সিটির হাউজিং কানেক্ট ওয়েবসাইটে যেতে হবে।
টাইম ডেস্ক/এইচ এইচ
নিউ ইয়র্ক এর আরো খবর
ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু
নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১৭
ব্রুকলিনের সানসেট পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬
ব্রুকলিনে জগিং করার সময় তরুণীর ঘাড়ে ছুরিকাঘাত, সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে
কুইন্সে খেলার মাঠে ১৭ বছরের কিশোরকে গুলি, পলাতক বন্দুকধারীকে খুঁজছে এনওয়াইপিডি