আমেরিকা

হৃদয়ের কথা মেনে শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প

চীন ছাড়া সকল দেশের জন্য আমেরিকার অতিরিক্ত শুল্ক স্থগিত

শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫, ১২:৩০ রাত সর্বশেষ আপডেট: রবিবার, এপ্রিল ১৩, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন
চীন ছাড়া সকল দেশের জন্য আমেরিকার অতিরিক্ত শুল্ক স্থগিত

যুক্তরাষ্ট্র একে পারস্পরিক শুল্কারোপ (reciprocal tariffs) বলে অভিহিত করে বলেছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব দেশ পূর্বে আমেরিকান পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করেছে, তাদের পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন। কিন্তু হৃদয় বা অন্তর তাকে ধাক্কা দেওয়াতে তিন মাসের জন্য চীন ছাড়া সকল দেশের উপর আরোপিত শুল্ক স্থগিত করেন।

মার্কিন পণ্যের উপর চীনের প্রতিশোধমূলক শুল্ক আরোপ এবং চীনা পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করে আমেরিকার প্রতিক্রিয়া বিশ্বকে এক নতুন স্তরে নিয়ে এসেছে। এর ফলে শেয়ার বাজারের পতন ঘটেছে, ডলারের বিনিময় হার কমেছে এবং তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। এটি সামগ্রিক বাজার অর্থনীতিকে নাড়া দিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই reciprocal tariffs বা শুল্ক নীতি কার্যকর হওয়ার দিন তিন মাসের জন্য স্থগিত রেখেছেন। তবে, তার প্রশাসন শেষ মুহূর্ত পর্যন্ত শুল্ক নীতি শিথিল করার কোনও লক্ষণ দেখায়নি। ট্রাম্প দাবি করেছেন যে, তিনি তার হৃদয়ের (অন্তরের) কথা শুনে হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম, ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে এই মন্তব্য করেছেন। পলিটিকো বুধবার (৯ এপ্রিল) একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া অন্যান্য দেশগুলির উপর ৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক স্থগিত করেছেন। ট্রুথ সোশ্যাল একটি পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন।

প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে, চীনা পণ্যের উপর মোট শুল্ক ১০৪ শতাংশ থেকে ১২৫ শতাংশে বৃদ্ধি পাবে, একই সাথে অন্যান্য দেশগুলিকে ছাড় দেওয়া হবে। গত সপ্তাহের শুরুতে, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

ট্রুথ-এর একটি পোস্টে, প্রেসিডেন্ট লিখেছিলেন, 'অতিরিক্ত মার্কিন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে, এই সময়ের মধ্যে, দেশগুলির পণ্যের উপর পাল্টা শুল্ক কমপক্ষে ১০ শতাংশ কার্যকর হবে। তবে চীনের জন্য শুল্ক ১০৪ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।'

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, 'আমি চীনের উপর ইউএস শুল্ক ১২৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিচ্ছি, কারণ চীন বিশ্ব বাজারের প্রতি অসম্মান দেখিয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে। অদূর ভবিষ্যতে, চীন হয়তো বুঝতে পারবে যে, আমেরিকা এবং অন্যান্য দেশের ক্ষতি করার দিন শেষ হয়ে গেছে।'

তিনি লিখেছেন, 'প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে, ৭৫ টিরও বেশি দেশ ইউএস প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছে। এই প্রতিনিধিদের মধ্যে রয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ, ট্রেজারি বিভাগ এবং ইউএসটিআর (ইউএস বাণিজ্য প্রতিনিধি)। দেশগুলি বাণিজ্য, বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি এবং অ-শুল্ক বাধা সম্পর্কিত বিষয়গুলির সমাধানে পৌঁছানোর জন্য ঐক্যমত্যপূর্ণ আলোচনার অনুরোধ করেছে।

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?