আমেরিকা

বন্ধ হয়ে যাবে মাসিক আনলিমিটেড ভ্রমণ সুবিধা

জানুয়ারিতে বাড়ছে নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ভাড়া

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, আগস্ট ১, ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ন
জানুয়ারিতে বাড়ছে নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ভাড়া

নিউইয়র্ক: আগামী বছরের ৪ জানুয়ারি থেকে নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ভাড়া বৃদ্ধি ও ৩০ দিনের আনলিমিটেড ফেয়ার পাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এমটিএ কতৃর্পক্ষ। বুধবার সংস্থার মাসিক বোর্ড মিটিংয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে। এমটিএ’র সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে ৩ ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, সম্পূর্ণভাবে ওমনি কার্ড সিস্টেমে রূপান্তরের পর ৩০ দিনের আনলিমিটেড ভাড়া পাস বন্ধ করে দেওয়া হবে। ফলে যাত্রীরা কেবল সাত দিনের ফেয়ার ক্যাপের মাধ্যমে আনলিমিটেড ভ্রমণের সুবিধা পাবেন।


তথ্যমতে, ভাড়া বৃদ্ধির ফলে সাত দিনের ফেয়ার ক্যাপ প্রোগ্রামের খরচও বাড়বে। যাত্রীরা এখন ৩৪ ডলারের পরিবর্তে ৩৬ ডলার খরচ করলেই বাকি সপ্তাহে সীমাহীন যাত্রার সুযোগ পাবেন। এক্সপ্রেস বাস ব্যবহারকারীদের জন্যও নতুন সাপ্তাহিক আনলিমিটেড পাস চালু হবে, যেখানে এক সপ্তাহে ৬৭ ডলার খরচ করলেই তারা সীমাহীন ভ্রমণ করতে পারবেন। মেট্রো—নর্থ ও লং আইল্যান্ড রেল রোডের ভাড়া ৪.৪ শতাংশ বৃদ্ধি পাবে এবং ব্রিজ ও টানেল টোল ৭.৫ শতাংশ বৃদ্ধি পাবে। একই সঙ্গে রাউন্ড—ট্রিপ টিকিট বাতিল করা হবে এবং যাত্রীরা শুধুমাত্র ডে পাস কিনতে পারবেন, যা সক্রিয় হওয়ার চার ঘণ্টা পর মেয়াদোত্তীর্ণ হবে। আরএফকে, হুইটস্টোন, থ্রগস নেক, ভেরাজ্জানো ব্রিজ এবং কুইন্স—মিডটাউন ও ব্রুকলিন—ব্যাটারি টানেলের ই—জেডপাস টোল ৫২ সেন্ট বাড়বে। হেনরি হাডসন ব্রিজের টোল ২৪ সেন্ট এবং ক্রস বে ও মেরিন পার্কওয়ে ব্রিজের টোল ২০ সেন্ট বাড়বে।


এমটিএ ঘোষণা করেছে, ২০২৬ সালের শেষে মেট্রোকার্ড সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। জানুয়ারি থেকে নতুন কার্ড বিক্রি বন্ধ হবে এবং ২০২৬ সালের শেষের দিকে কার্ড গ্রহণ বন্ধ হয়ে যাবে। ওমনি কার্ডের দামও ১ ডলার থেকে বাড়িয়ে ২ ডলার করা হবে। এমটিএ জানিয়েছে, মেট্রোকার্ড মেশিন ও ফিজিক্যাল কার্ড ব্যবস্থাপনায় বছরে ২০ মিলিয়ন ডলার খরচ হয়, তাই এই পরিবর্তন আনা হচ্ছে।
এদিকে ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস তীব্র সমালোচনা করেছেন। তিনি তার প্রতিক্রিয়ায় গণমাধ্যমে বলেন, বাস্তব উন্নতির প্রমাণ ছাড়া ভাড়া বাড়ানোর প্রস্তাব করা কঠোর পরিশ্রমী নিউইয়র্কবাসীদের প্রতি অবমাননা। তিনি এমটিএ বোর্ডকে প্রস্তাবটি বাতিল করার আহ্বান জানান। 


রাইডার্স অ্যালায়েন্সের ড্যানি পার্লস্টেইন বলেন, ভাড়া বৃদ্ধির ফলে নিম্ন আয়ের যাত্রীদের জন্য ফেয়ার ফেয়ার্স প্রোগ্রামে সহজে অন্তর্ভুক্ত হওয়ার ব্যবস্থা করতে হবে। 
এমটিএ চেয়ার জ্যানো লিবার জানান, তারা ফেয়ার ফেয়ার্স প্রোগ্রাম প্রচারের জন্য সিটির প্রশাসনকে আরও বেশি উদ্যোগ নিতে বলেছেন এবং তিনি দাবি করেন যে তারা কোনো সমস্যার অংশ নন, বরং সমাধানের অংশ।
এমটিএর ডেপুটি চিফ অব কমার্শিয়াল ভেঞ্চারস জেসি লাজারাস বলেন, তিন দশক আগে এই ব্যবস্থা ছিল এক বিপ্লবী পদক্ষেপ, কিন্তু এখন এটি অপ্রয়োজনীয় হয়ে পড়েছে।
এমটিএর বাজেটে প্রতি দুই বছরে চার শতাংশ ভাড়া বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। সর্বশেষ ভাড়া বৃদ্ধি হয়েছিল ২০২৩ সালে। সংস্থাটি ২০২৭ এবং ২০২৯ সালেও নতুন ভাড়া বৃদ্ধির পরিকল্পনা করছে।
 

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?