আমেরিকা

মামদানি মেয়র হলে নিউইয়র্ক ছেড়ে ফ্লোরিডা চলে যাবো : অ্যান্ড্রু কুওমো

বাংলা পত্রিকা

রবিবার, জুলাই ২০, ২০২৫, ৮:৩৭ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫, ৭:০১ পূর্বাহ্ন
মামদানি মেয়র হলে নিউইয়র্ক ছেড়ে ফ্লোরিডা চলে যাবো : অ্যান্ড্রু কুওমো

বাংলা পত্রিকা রিপোর্ট: নিউইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি মেয়র হলে নিজেই ফ্লোরিডা চলে যাওয়ার ঘোষণা দিলেন আরেক মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুওমো। যদিও এই ঘোষণার পর রাজনৈতিক মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে তার প্রচার শিবির এটিকে কৌতুক হিসেবে দাবি করে।

শনিবার সকালে গ্রোসারী চেইন সুপার মার্কেটের কর্ণধার জন ক্যাটসিমাটিডিস এর আয়োজনে ধনকুবের ব্যবসায়ীদের সভায় সাবেক গভর্নর এবং আগামী নভেম্বরে সিটি মেয়র পদে প্রতিদন্ধীতাকারী অ্যান্ড্রু কুওমো বলেন, হাউজিং অ্যাপার্টমেন্ট ভাড়ার উপর মামদানির প্রস্তাবিত স্থগিতাদেশ বার্তা  বর্তমান সময়ে এ খাতের জন্য হুমকি। কারণ এতে বাসা বা অ্যাপার্টমেন্ট মালিকরা রক্ষণাবেক্ষণ কমিয়ে দিতে বাধ্য হবেন। যা দীর্ঘমেয়াদে সিটির আবাসন খাতে বিপর্যয় নেমে আসবে। তার বক্তব্যের এক পর্যায়ে বেশ কঠিন সুরে জোহরান মামদানির প্রসঙ্গে বলেন “এটা এখন সর্বস্ব বা কিছুই না। আমরা যদি না জিতি, তাহলে আমিও ফ্লোরিডায় চলে যাব।”

এসময় তিনি বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে ইঙ্গিত করে বলেন, ২০১৩ সালে মাইকেল ব্লুমবার্গ এর পর সিটি কোন সক্ষম মেয়র পায়নি। এজন্য নিউ ইয়র্ক সিটি বর্তমানে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। 
এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে কুয়োমোর মুখপাত্র রিচ অ্যাজো পার্ডি গণমাধ্যমে জানান, বলেন, “কুওমো কখনোই নিউইয়র্ককে ছেড়ে যাবেন না। একজন অভিজ্ঞতাহীন, শ্লোগানবাজ সমাজতান্ত্রিক ব্যক্তি নির্বাচিত হলে সিটি কতটা ঝুঁকিতে পড়বে সেটা বোঝাতেই এ কথাটি বলেছেন।

এর আগে গত ২৪ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে প্রগতিশীল জোহরান মামদানির কাছে হেরে যাওয়ার পর আবারও মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেরার ঘোষণা দেন অ্যান্ড্রম্ন কুয়োমো। ১৩ জুলাই সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তায় কুওমো জানান, এই শহরকে বাঁচানোর লড়াই এখনো শেষ হয়নি। জুনের প্রাইমারিতে মাত্র ১৩ শতাংশ নিউইয়র্কবাসী ভোট দিয়েছেন। সাধারণ নির্বাচন নভেম্বরে, আর আমি জয়ের জন্যই লড়ছি।”

হ্যাম্পটনে ওই প্রাতরাশ সভায় উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ধনকুবের ব্রুস মোসলার, সাবেক আমেরকিান রাষ্ট্রদূত জর্জ টুসনিস, স্টেট অ্যাসেম্বলিওম্যান রেবেকা সিওর রাইটসহ বেশ কয়েকজন শীর্ষ ব্যবসায়ী।
বিশ্লেষকদের ধারণা,  মামদানির প্রগতিশীল এজেন্ডা, বিশেষ করে ধনীদের ওপর উচ্চ কর আরোপ, সাশ্রয়ী মুল্যের গ্রোসারী, বাসা ভাড়া নিয়ন্ত্রণ এমন নির্বাচনী প্রস্তাবে নিউইয়র্কের অনেক মিলিয়োনিয়ার ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করে। তারা মামদানীকে ঠেকাতে একজন শক্তিশালী প্রতিদ্বন্ধী প্রার্থী হিসেবে অন্য কোন বিকল্প পাচ্ছিলেন না। তাদেরই সমর্থনে কুওমোর ফের প্রার্থীতা ঘোষণা। যা অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে শনিবারের ধনকুবের ব্যবসায়ীদের সভায়।

কুওমোর ফের প্রার্থীতা ঘোষণায় ও মেয়র অ্যাডামস এবং তরুণ প্রগতীশীল মামদানী এই তিন ডেমোক্র্যোটের লাড়াইয়ে আগামী ৪ নভেম্বরের সিটি মেয়র নির্বাচন বেশ প্রতিদন্ধীতাপূর্ণ হবে। এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?