মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে নিউইয়র্কবাসীকে মেয়র অ্যাডামসের আহ্বান
অনলাইন ডেস্ক
নিউইয়র্ক: ম্যানহাটনের সাম্প্রতিক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় নাগরিকদের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “এ ধরনের সহিংসতা শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদেও মানুষের ওপর প্রভাব ফেলে। তাই এখন সময় সহানুভূতিশীল ও স্বাস্থ্যকেন্দ্রিক সাড়া দেওয়ার।”
তিনি জানান, শহরের প্রশাসন BEHARD এবং Teenspace প্রোগ্রামের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা নাগালের মধ্যে নিয়ে এসেছে। BEHARD জরুরি মানসিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রশিক্ষিত কর্মীদের ঘটনাস্থলে পাঠাবে, এবং Teenspace কিশোর-কিশোরীদের জন্য বিনামূল্যে অনলাইন থেরাপির সুযোগ দেবে।
মেয়র অ্যাডামস বলেন, “শহর হিসেবে আমরা একে অপরের পাশে দাঁড়াবো। কাউকে একা থাকতে হবে না। আমরা সকলের জন্য সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
নগরবাসীর জন্য অতিরিক্ত সহায়তা ও পরামর্শদাতা সেবাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আমেরিকা এর আরো খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স