খেলা

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

রবিবার, নভেম্বর ১, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচে প্রথম জয়ের পর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতেও ভারতকে হারিয়েছে কিউইরা। স্বাগতিকদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে ভারত। জবাবে ১২ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

 

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি কিউইদের। মাত্র ২ রান করে আউট হন ওপেনার ফিন অ্যালেন। তবে দ্বিতীয় উইকেটে ড্যারেল মিচেলকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন টিম শেইফার্ট। ১৬ বলে ২৯ রান করে ফেরেন মিচেল।

 

এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সহজ করেন শেইফার্ট। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ৭ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাঁকে। ৫০ বলে ৯৩ রান করেন এই ওপেনার। অন্যদিকে, ৩৮ বলে ৬৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফিলিপস। বেভন জ্যাকবস অপরাজিত থাকেন ১ রানে।

 

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। ১৯ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার। সাঞ্জু স্যামসন ১০ বলে ৪ এবং অভিষেক শর্মা ২ বলে ১ রান করে আউট হন।

 

তৃতীয় উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। দুজনই তুলে নেন অর্ধশতক। ৩২ বলে ৬১ রান করে আউট হন ঈশান। আইয়ারের ব্যাট থেকে আসে ২৩ বলে ৫০ রান। এ ছাড়া নমন ধীর ৩৩ এবং নিতিশ কুমার রেড্ডি করেন ২২ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

 

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল অ্যাডাম মিলনে। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। নাথান স্মিথ ও ব্লাইর টিকনার শিকার করেন দুটি করে উইকেট।

 

টাইম ডেস্ক/জএইচ

খেলা এর আরো খবর

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

১ সপ্তাহ আগে
খেলা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

২ সপ্তাহ আগে
খেলা
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

২ সপ্তাহ আগে
খেলা
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

৩ সপ্তাহ আগে
খেলা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

৩ সপ্তাহ আগে
খেলা
৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৩ সপ্তাহ আগে
খেলা
সর্বশেষ
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (এসইউজেএফ) ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

আফ্রিকার বিপুল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে প্রতিযোগিতায়...

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

ঢাকা ২৩ নভেম্বর ২০২৬: দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে...

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম