খেলা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ন
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল উৎসব করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোস্টারিকাকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। বাকি গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

 

বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা।

 

ম্যাচের অষ্টম মিনিটে নিকো পাজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-০ করেন পাজ। প্রথমার্ধের শেষ দিকে আলভারেজের দ্বিতীয় গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

 

দ্বিতীয়ার্ধেও গোলের ধারা অব্যাহত রাখে বিশ্বচ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো পঞ্চম গোলটি করেন। ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ব্যবধান বাড়িয়ে করেন ৬-০। ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার ৭-০ গোলের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।

 

দাপুটে এই জয়ে বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি স্মরণীয় করে রাখল স্কালোনির শিষ্যরা।

 

 

খেলা এর আরো খবর

শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

১ সপ্তাহ আগে
খেলা
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

১ সপ্তাহ আগে
খেলা
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

১ সপ্তাহ আগে
খেলা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

১ সপ্তাহ আগে
খেলা
৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

১ সপ্তাহ আগে
খেলা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

২ সপ্তাহ আগে
খেলা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার পদে নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফরিসকে মনোনীত করেছে ডেমোক্র্যাটিক পার্টি। বুধবার দলের রুদ্ধদ্বার ভোটাভুটিতে ২৫১-১১ ভোটে...

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে...

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে  চীনে পৌঁছেছেন পুতিন

রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন বিমান...

রাশিয়ার সামরিক পরিবহন  বিমান বিধ্বস্ত, নিহত ১৯

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির শীর্ষ...

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির  ২৭ বছরের কারাদণ্ড

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় বসবাসরত অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সুখবর। ২০২৭ সালে নিয়মিত অভিবাসন...

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর...

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি, হবিগঞ্জের ছয় তরুণ নিখোঁজ