মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!
স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় দলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি কে পরবেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তাই আসন্ন নভেম্বরের প্রীতি ম্যাচগুলোতে জার্সিটি কোনো খেলোয়াড়কে দেওয়া হচ্ছে না।
ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, সেপ্টেম্বরে মেসির অবসরের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি আপাতত ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
প্রতিবেদন অনুযায়ী, নতুন করে কাকে এই ঐতিহাসিক জার্সির দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই নভেম্বরের প্রীতি ম্যাচগুলোতে কোনো খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি পরতে দেখা যাবে না।
আর্জেন্টিনা ফুটবলে ১০ নম্বর জার্সি শুধু একটি নম্বর নয়, এটি দীর্ঘদিনের ঐতিহ্য ও আবেগের প্রতীক। দিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসি এই জার্সিকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তাঁর পর কে সেই দায়িত্ব নেবেন, তা নিয়ে সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে।
প্রশ্ন এখন একটাই—মেসির পর আর্জেন্টিনার পরবর্তী ১০ নম্বর কে হবেন?
টাইম ডেস্ক/এসএ
খেলা এর আরো খবর
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর
৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!