খেলা

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন
৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

 

ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে অনূর্ধ্ব-২০ ফুটবল ম্যাচে রেকর্ড ৫৩টি লাল কার্ড দেখিয়েছেন রেফারি। গত রোববার উবেরলান্দিয়া ও মামোরের মধ্যে রাজ্য চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে।

 

ম্যাচের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয়ার্ধের শুরুতে উবেরলান্দিয়ার এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর পর দলটির কয়েকজন কর্মকর্তা মাঠে প্রবেশ করেন। এতে পরিস্থিতির অবনতি হলে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলে ইনজুরি সময়ের নবম মিনিটে গোল করে মামোরে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।

 

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গোল উদ্‌যাপনের সময় মামোরের খেলোয়াড় দাভি প্রতিপক্ষের খেলোয়াড়দের উদ্দেশে কটূক্তি করেন। এর জের ধরে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ম্যাচের রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রসগিচ মোদেস্তোর প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছায় যে লাল কার্ড দেখানো ও ম্যাচ শেষ করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করাও কঠিন হয়ে পড়ে। নিরাপত্তার অভাবে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তিনি।

 

মোট ৪৩ জন খেলোয়াড়, কোচিং স্টাফের আট সদস্য এবং উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকে লাল কার্ড দেখানো হয়। সব মিলিয়ে লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩টি। এ ঘটনায় রেফারিকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ম্যাচ শেষে মামোরের দল ড্রেসিংরুমেরও ক্ষতিসাধন করেছে বলে জানান রেফারি।

 

এদিকে, বুধবার উবেরলান্দিয়া জানায়, ‘ফেয়ার প্লে’র স্বার্থে তারা সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবটির দাবি, মামোরের হাতে মাঠে দল নামানোর মতো পর্যাপ্ত যোগ্য খেলোয়াড় ছিল না। ফলে ওয়াকওভারের সুবাদে ফাইনালে জায়গা করে নিয়েছে মামোরে।

 

এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের আতলেতিকো ক্লায়েপোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের ম্যাচে ওই ঘটনা ঘটেছিল।

 

টাইম ডেস্ক/জএইচ

খেলা এর আরো খবর

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

১ সপ্তাহ আগে
খেলা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

২ সপ্তাহ আগে
খেলা
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

২ সপ্তাহ আগে
খেলা
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

২ সপ্তাহ আগে
খেলা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

৩ সপ্তাহ আগে
খেলা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

৩ সপ্তাহ আগে
খেলা
সর্বশেষ
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (এসইউজেএফ) ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

আফ্রিকার বিপুল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে প্রতিযোগিতায়...

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

ঢাকা ২৩ নভেম্বর ২০২৬: দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে...

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম