খেলা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আজ ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের অবসরের খবর জানান তিনি। এর মধ্য দিয়ে পর্তুগালের হয়ে রেকর্ড গড়া এক আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

 

ভিডিওতে নিজের আইকনিক ৭ নম্বর জার্সির প্রসঙ্গ তুলে রোনালদো বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব—দুটিই পেয়েছি।’

 

Cristiano Ronaldo retires from international football | The Independent

 

পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। জাতীয় দলের হয়ে ২৩২ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। ২০১৬ সালে পর্তুগালকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতানোর কৃতিত্বও রয়েছে তাঁর।

 

তবে ৪১ বছর বয়সী এই তারকার বিদায়ের প্রেক্ষাপট ছিল অস্বস্তিকর। কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধের জেরে সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। ২৮ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে একাদশে ছিলেন না রোনালদো। বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ পাননি। ম্যাচ শেষে সতীর্থরা দর্শকদের অভিবাদন জানাতে গেলেও তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান।

Cristiano Ronaldo: Soccer superstar becomes the sport's first billionaire  player, says Bloomberg | CNN

 

ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেও একাদশে সুযোগ পাবেন না—এমনটা জানার পর কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। এ সময় তাঁর অভিযোগ ছিল, কোচ জেসুস তাঁকে দেওয়া কথা রাখেননি।

খেলা এর আরো খবর

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

১ সপ্তাহ আগে
খেলা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

২ সপ্তাহ আগে
খেলা
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

২ সপ্তাহ আগে
খেলা
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

২ সপ্তাহ আগে
খেলা
৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৩ সপ্তাহ আগে
খেলা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

৩ সপ্তাহ আগে
খেলা
সর্বশেষ
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (এসইউজেএফ) ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

আফ্রিকার বিপুল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে প্রতিযোগিতায়...

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

ঢাকা ২৩ নভেম্বর ২০২৬: দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে...

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম