ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে মিরপুর টেস্টে বড় হার টাইগারদের
অনলাইন ডেস্ক
ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল মাত্র ১৭০ রান। শুরুতে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের বোলাররা। ১১২ রানের উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ক্যারিবীয়রা।
২১তম ওভারে শরিফুল ইসলামের বলে ৪৯ রান করা জন ক্যাম্পবেল আউট হলে প্রথম উইকেট পায় বাংলাদেশ। তবে অন্য প্রান্তে ফিফটি তুলে নেন ব্রেন্ডন কিং। ৪৪ রানে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে জীবন পান তিনি। ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন শান্ত। পরে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ।
এরপর ১ রান করা তেজনারায়ণ চন্দরপলকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট এনে দেন হাসান মাহমুদ। তবে ব্রেন্ডন কিং ও কাভেম হজের ব্যাটিংয়ে সহজেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ১১৫ বলে ৮১ রানে অপরাজিত থাকেন কিং। অন্যদিকে, ২৭ বলে ৩১ রান করেন হজ। ৩৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে জয় পায় ক্যারিবীয়রা।
এর আগে চতুর্থ দিনে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। আগের দিন ১৮ রানে অপরাজিত থাকা নাঈম হাসান ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন। তাঁর ব্যাটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রানে। তবে এই লক্ষ্য আটকানোর মতো বোলিং করতে পারেনি স্বাগতিকরা।
টাইম ডেস্ক/জএইচ
খেলা এর আরো খবর
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর