খেলা

ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার ৬৬তম জন্মদিন আজ

অনলাইন ডেস্ক

শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬, ৮:১০ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন
ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার ৬৬তম জন্মদিন আজ
ছবি: সংগৃহীত

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ৬৬তম জন্মদিন আজ। ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের লানুস শহরে জন্মগ্রহণ করেন ফুটবলের এই কিংবদন্তি। কে জানত, একদিন এই শিশুই হয়ে উঠবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, যার বাঁ পায়ের জাদু মুগ্ধ করবে কোটি ভক্তকে!


কারও কাছে তিনি ফুটবলের ঈশ্বর, কারও কাছে বিদ্রোহী এক কিংবদন্তি। বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ, ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে এগিয়ে যাওয়া এবং অবিশ্বাস্য সব গোল—সব মিলিয়ে ফুটবল ইতিহাসে অনন্য জায়গা করে নিয়েছেন ম্যারাডোনা।


১৯৮৬ বিশ্বকাপে তাঁর অসাধারণ নৈপুণ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ওই আসরে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর করা ‘হ্যান্ড অব গড’ গোল এবং একক প্রচেষ্টায় করা শতাব্দীর সেরা গোলটি আজও ফুটবল ইতিহাসের আলোচিত মুহূর্ত। ১৯৯০ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে সেবার শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। দীর্ঘ আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারে ম্যারাডোনার গোলসংখ্যা ৩৪৬।


পেশাদার ক্যারিয়ারে ছয়টি ক্লাবে খেলেছেন ম্যারাডোনা। ১৬ বছর পূর্ণ হওয়ার মাত্র ১০ দিন আগে নিজ শহরের ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে অভিষেক হয় তাঁর। বর্তমানে ক্লাবটির হোম গ্রাউন্ডের নামকরণ করা হয়েছে এই কিংবদন্তির নামে।


ক্লাব ক্যারিয়ারে বোকা জুনিয়র্স, বার্সেলোনা ও নাপোলির মতো দলে খেলেছেন তিনি। বিশেষ করে নাপোলিতে তাঁর অধ্যায় ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ম্যারাডোনার নেতৃত্বে ক্লাবটি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইতালিয়ান লিগ শিরোপা জেতে এবং ইউরোপীয় ফুটবলেও সাফল্য পায়। তাঁর হাত ধরেই নাপোলি পৌঁছে যায় সাফল্যের নতুন উচ্চতায়।


২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ফুটবলের এই জাদুকর। তাঁর মৃত্যুর পর নাপোলি আবারও শিরোপা জেতে, আর আর্জেন্টিনা ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় করে। জীবদ্দশায় এই দুই সাফল্যের কোনোটিই দেখার সুযোগ হয়নি ম্যারাডোনার। জন্মদিনে আর্জেন্টাইন সমর্থকদের কাছে এটিই হয়তো বড় এক আক্ষেপ।

 

টাইম ডেস্ক/জএইচ
 

খেলা এর আরো খবর

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

১ সপ্তাহ আগে
খেলা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

২ সপ্তাহ আগে
খেলা
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

৩ সপ্তাহ আগে
খেলা
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

৩ সপ্তাহ আগে
খেলা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

৩ সপ্তাহ আগে
খেলা
৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৩ সপ্তাহ আগে
খেলা
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু