স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়
অনলাইন ডেস্ক
সাদমান ইসলামের সঙ্গে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিচ্ছিলেন তাওহিদ হৃদয়। ফিফটির কাছাকাছি পৌঁছে ৪২ রানে থাকতে পেশির টানে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। স্কয়ার কাট খেলতে গিয়ে তীব্র ব্যথা অনুভব করলে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ডানহাতি এই ব্যাটারকে।
হৃদয় মাঠ ছাড়ার সময় ৬৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৮ রান। মুশফিকুর রহিমের চোটে একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। তাঁর বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। অন্য প্রান্তে সেঞ্চুরির অপেক্ষায় থাকা সাদমান ইসলাম তখন ৯৬ রানে ব্যাট করছিলেন। পরে ৭০ ওভারে বাংলাদেশের রান ২০৭ হলে আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ রাখেন আম্পায়াররা।
টাইম ডেস্ক/জএইচ
খেলা এর আরো খবর
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর