খেলা

প্রথম সেশনে ৯৬ রানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বুধবার, অক্টোবর ২৮, ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: বুধবার, অক্টোবর ২৮, ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন
প্রথম সেশনে ৯৬ রানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে ২ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে বাংলাদেশ। বুধবার মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের হয়ে ৪২ রান নিয়ে অপরাজিত রয়েছেন সাদমান ইসলাম। ৮২ বলের ইনিংসে পাঁচটি চার মেরেছেন তিনি। অন্যদিকে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০ বলে একটি চারের সাহায্যে ১৫ রান নিয়ে ক্রিজে আছেন।


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সকালের সেশনে তানজিদ হাসান ও মুমিনুল হককে হারায় স্বাগতিকেরা। সপ্তম ওভারে জেইডেন সিলসের বলে অফ স্টাম্পের বাইরের শট খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন তানজিদ। এরপর সাদমান ও মুমিনুল দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্থিতিশীলতা এনে দেন। এই জুটিতে আক্রমণাত্মক ব্যাটিং করেন সাদমান। সিলস, গ্রিভস ও রস্টন চেজের বলে কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি আদায় করেন তিনি।


মুমিনুলও শুরুতে ভালো ব্যাটিং করছিলেন। তবে ২২তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মিড-অফে শামার জোসেফের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ২৮ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।


এরপর ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন অধিনায়ক শান্ত। অভিষিক্ত বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের বলে সোজা ব্যাটে চার মেরে নিজের আত্মবিশ্বাসের জানান দেন তিনি। অন্য প্রান্তে সাদমানও ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। মধ্যাহ্নবিরতির পর এই জুটির ওপর ভর করেই বড় সংগ্রহের পথে এগোতে চাইবে বাংলাদেশ।


আঙুলে চোটের কারণে এই টেস্টে খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া এবাদত হোসেনের জায়গায় খেলছেন শরিফুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের একাদশে কেমার রোচের পরিবর্তে সুযোগ পেয়েছেন জশুয়া বিশপ।

 

টাইম ডেস্ক/জএইচ

খেলা এর আরো খবর

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

১ সপ্তাহ আগে
খেলা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

২ সপ্তাহ আগে
খেলা
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

২ সপ্তাহ আগে
খেলা
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

৩ সপ্তাহ আগে
খেলা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

৩ সপ্তাহ আগে
খেলা
৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৩ সপ্তাহ আগে
খেলা
সর্বশেষ
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (এসইউজেএফ) ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

আফ্রিকার বিপুল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে প্রতিযোগিতায়...

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

ঢাকা ২৩ নভেম্বর ২০২৬: দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে...

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম