ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
স্পোর্টস ডেস্ক
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।
লন্ডনের জমকালো অনুষ্ঠানে ছেলেদের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করতে মঞ্চে ডেকে আনা হয় দুইবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে। সাবেক এই স্ট্রাইকারের হাতেই ছিল এবারের বিজয়ীর নাম ঘোষণা করার দায়িত্ব।
উল্লেখ্য, ব্যালন ডি’অর জয়ীদের ইতিহাসে রোনালদো নাজারিওর নাম বিশেষভাবে স্মরণীয়। মাত্র ২১ বছর বয়সে এই পুরস্কার জিতে দীর্ঘদিন ধরে সর্বকনিষ্ঠ বিজয়ীর রেকর্ড তাঁর দখলে।
অবশেষে খাম খুলে বিজয়ীর নাম ঘোষণা করেন রোনালদো। মুহূর্তেই উল্লাস, শিস আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো হলরুম। ঘোষিত হলো সেই নাম—হ্যারি কেইন!
২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত গোল করার পাশাপাশি দলকে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইংল্যান্ডের এই অধিনায়ক। তাঁর অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার উঠেছে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান।
এবারের অনুষ্ঠানে বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার গের্ড মুলার ট্রফিও জিতেছেন কেইন। ফলে একই অনুষ্ঠানে দুটি বড় স্বীকৃতি অর্জন করলেন ইংলিশ এই তারকা।
হ্যারি কেইনের এই জয়ে ২০০১ সালে মাইকেল ওয়েনের পর আবারও ইংল্যান্ডের কোনো ফুটবলারের হাতে উঠল পুরুষদের ব্যালন ডি’অর।
খেলা এর আরো খবর
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর