খেলা

মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসেবে পেলেন বিশেষ পুরস্কার

অনলাইন ডেস্ক

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬, ১০:০৪ অপরাহ্ন সর্বশেষ আপডেট: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসেবে পেলেন বিশেষ পুরস্কার

ফুটবল মাঠের অসংখ্য রেকর্ডের পর এবার মাঠের বাইরের অর্জনেও ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে ব্যক্তিগতভাবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’-এর ক্রীড়া বিভাগে পুরস্কার পেয়েছেন তিনি।


শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর ক্যাম্পোয়ামর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের হাত থেকে ২০২৬ সালের এই পুরস্কার গ্রহণ করেন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি।


মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি অনন্য স্বীকৃতি। এর আগে ফুটবলে দলীয় অর্জনের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে ব্রাজিল জাতীয় দল এবং ২০১০ সালে স্পেন জাতীয় দল এই পুরস্কার পেয়েছিল। ২০১২ সালে যৌথভাবে সম্মানিত হয়েছিলেন স্পেনের দুই তারকা ইকার ক্যাসিয়াস ও জাভি হার্নান্দেজ।


গত ৩ জুন ২৭টি মনোনয়নের মধ্য থেকে মেসিকে বিজয়ী ঘোষণা করে পুরস্কারটির বিচারকমণ্ডলী। তাঁর অসাধারণ প্রতিভা, দীর্ঘদিনের ধারাবাহিক পারফরম্যান্স, বিনয় এবং দলীয় সাফল্যের প্রতি অঙ্গীকারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।


ফুটবল ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড়দের একজন মেসির অর্জনের ঝুলিতে রয়েছে ৪৭টি দলীয় শিরোপা। তবে শুধু মাঠের সাফল্য নয়, সমাজের জন্য তাঁর অবদানও এই স্বীকৃতি পাওয়ার অন্যতম কারণ।


পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রিন্সেস লিওনর মেসির প্রশংসা করে বলেন, তিনি ‘অসাধারণকে নিয়মিত ঘটনায় পরিণত করেছেন’। খেলার মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।


মেসির প্রভাব শুধু গোল, অ্যাসিস্ট কিংবা ট্রফি জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে শিশুদের অধিকার নিয়ে কাজ করছেন তিনি। পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত লিও মেসি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করছে।


স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন মেসি। বার্সেলোনায় দুই দশকেরও বেশি সময় কাটিয়ে স্পেনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে তাঁর। সেখানেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।


প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়। পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা পান স্প্যানিশ শিল্পী হোয়ান মিরোর নকশা করা ভাস্কর্য, সনদ, পদক এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্য।


এর আগে এই পুরস্কারের ক্রীড়া বিভাগে সম্মানিত হয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা মারিন ও ম্যারাথন চ্যাম্পিয়ন এলিউড কিপচোগে।

 

টাইম ডেস্ক/জএইচ

খেলা এর আরো খবর

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

১ সপ্তাহ আগে
খেলা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

২ সপ্তাহ আগে
খেলা
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

৩ সপ্তাহ আগে
খেলা
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

৩ সপ্তাহ আগে
খেলা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

৩ সপ্তাহ আগে
খেলা
৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৩ সপ্তাহ আগে
খেলা
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু