খেলা

রাজকুমারী লিওনোরের হাত থেকে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ন
রাজকুমারী লিওনোরের হাত থেকে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা পেলেন মেসি
ছবি: সংগৃহীত

ক্রীড়াজগতে অনন্য ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রসারে বিশেষ অবদানের জন্য স্পেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার গ্রহণ করেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।

 

শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আস্তুরিয়াস প্রদেশের রাজধানী ওভিয়েদোর ক্যাম্পোআমোর থিয়েটারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ তুলে দেওয়া হয়। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনর মেসির হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

 

অনুষ্ঠানে প্রিন্সেস লিওনর মেসির দীর্ঘ ও উজ্জ্বল ক্যারিয়ারের প্রশংসা করে বলেন, ‘মেসি নিজের অসাধারণ দক্ষতাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করেছিলেন। অহংকারকে পেছনে ফেলে দলের স্বার্থকে সবার উপরে রেখে তিনি সেকেন্ডের ভগ্নাংশে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন।’

 

উল্লেখ্য, গত জুনে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে এ পুরস্কারের জন্য মনোনীত করে বিচারকমণ্ডলী। এর আগে এই মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল এবং দৌড়বিদ এলিউড কিপচোগের মতো কিংবদন্তিরা।

 

১৯৮১ সালে প্রবর্তিত এই পুরস্কারটি স্পেনীয় বিশ্বের অন্যতম সম্মানজনক স্বীকৃতি। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের ৫০ হাজার ইউরো প্রাইজমানি দেওয়া হয়।

 

টাইম ডেস্ক/এসএ


 

খেলা এর আরো খবর

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

১ সপ্তাহ আগে
খেলা
শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

২ সপ্তাহ আগে
খেলা
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে ফাঁকা!

৩ সপ্তাহ আগে
খেলা
জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

৩ সপ্তাহ আগে
খেলা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদোর

৩ সপ্তাহ আগে
খেলা
৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!

৩ সপ্তাহ আগে
খেলা
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু