আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
গত ১৫ বছর বিরোধী দলের ওপর দমন-পীড়নের ফলেই জামায়াতে ইসলামীর উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ সময় গণতন্ত্র দমিয়ে রাখলে উগ্রবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে—দেশে সেটাই ঘটেছে। জামায়াতের বর্তমান অবস্থান আওয়ামী লীগের দমন–পীড়নমূলক শাসনের ফল বলেও দাবি করেন তিনি।
তবে তিনি জানান, জনগণ ইতিমধ্যে জামায়াতকে প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জনগণের সমর্থনেই এই বিজয় এসেছে বলে তিনি মন্তব্য করেন।
জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেসব দল যুগপৎ আন্দোলন করেছে, তাদের নিয়েই সরকার গঠন করা হবে। পাশাপাশি ‘জুলাই সনদ’ ও বিএনপির ৩১ দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের কথাও জানান তিনি।
রংপুর বিভাগে জামায়াতের বেশি আসন পাওয়ার বিষয়ে তিনি বলেন, এর বিভিন্ন কারণ রয়েছে; তবে বৃহত্তর দিনাজপুরের ১১টি আসনই বিএনপি পেয়েছে বলে দাবি করেন।
এ সময় স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
রাজনীতি এর আরো খবর
ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০
ভারতীয় হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে নাহিদ ইসলাম
বিল উত্থাপনকে কেন্দ্র করে সংসদ থেকে ওয়াকআউট বিরোধী দলের
‘১৯৭১ সালের ভূমিকার জন্য এখনো ক্ষমা চায়নি জামায়াত’, সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর