ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
অনলাইন ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে মো. আবু সাদিককে (সাদিক কায়েম) পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
রোববার রাজধানীর মধুবাগে দলের এক অনুষ্ঠানে তাদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। অনুষ্ঠানে সেলিম উদ্দিনকে ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা জানান তিনি।
শফিকুর রহমান বলেন, সেলিম উদ্দিন খাল ও নর্দমা পরিষ্কারে অভিযান শুরু করেছেন, যেসব স্থানে ডেঙ্গুর মশার প্রজনন হয় সেগুলো পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএসসিসির প্রার্থী সাদিক কায়েমকে পরিচয় করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে সাজানো হয়েছে, সাদিক কায়েম ঢাকায়ও তেমনভাবে কাজ করবেন বলে তারা আশা করছেন।
এ সময় রোববার থেকে শনিবার পর্যন্ত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে শফিকুর রহমান হাম ও ডেঙ্গুতে শিশু মৃত্যুর প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, অতীতের সরকারগুলোকে দায়ী করার পাশাপাশি বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে, সেটিও জনগণ জানতে চায়।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রাজনীতি এর আরো খবর
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০
ভারতীয় হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে নাহিদ ইসলাম
বিল উত্থাপনকে কেন্দ্র করে সংসদ থেকে ওয়াকআউট বিরোধী দলের
‘১৯৭১ সালের ভূমিকার জন্য এখনো ক্ষমা চায়নি জামায়াত’, সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
যুবদলের সহ-সভাপতি হলেন যুক্তরাষ্ট্রের আবু সাইদ আহমদ