রাজনীতি

ভারতীয় হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রবিবার, জুন ২৮, ২০২৬, ৬:০০ বিকাল
ভারতীয় হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে নাহিদ ইসলাম

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে ১৬ বছর ক্ষমতায় রাখতে সহায়তা, বাংলাদেশে সংঘটিত গণহত্যা এবং অভিযুক্ত হত্যাকারীদের আশ্রয় দেওয়ার কারণে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত।

 

রোববার সংসদে তিনি বলেন, ভারতের নতুন হাইকমিশনার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তব্য দিলেও গত ১৬ বছরে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে নাশকতাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ভারতের জবাবদিহি প্রয়োজন।

 

সীমান্ত পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে একাধিক বাংলাদেশি নিহত হয়েছেন এবং পুশইনের ঘটনা ঘটছে। এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

 

বিজিবির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সীমান্ত রক্ষায় বাহিনীটি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশের জনগণ তাদের পাশে রয়েছে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের বাংলাদেশবিষয়ক বক্তব্যেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত এবং সরকারকে এ ধরনের বক্তব্যের কঠোর জবাব দিতে হবে।

 

অর্থনীতি প্রসঙ্গে তিনি সরকারের প্রতি দুর্নীতি বন্ধ, জুলাই সনদ বাস্তবায়ন এবং অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। ব্যাংক রেজুলেশন আইন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যেসব ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার ও ঋণ খেলাপির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

শেষে নাহিদ ইসলাম বলেন, সরকারের অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে এবং জনগণের আস্থা অর্জনে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

রাজনীতি এর আরো খবর

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

১ মাস আগে
রাজনীতি
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১ মাস আগে
রাজনীতি
বিল উত্থাপনকে কেন্দ্র করে সংসদ থেকে ওয়াকআউট বিরোধী দলের

বিল উত্থাপনকে কেন্দ্র করে সংসদ থেকে ওয়াকআউট বিরোধী দলের

৪ মাস আগে
রাজনীতি
‘১৯৭১ সালের ভূমিকার জন্য এখনো ক্ষমা চায়নি জামায়াত’, সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘১৯৭১ সালের ভূমিকার জন্য এখনো ক্ষমা চায়নি জামায়াত’, সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৪ মাস আগে
রাজনীতি
যুবদলের সহ-সভাপতি হলেন যুক্তরাষ্ট্রের আবু সাইদ আহমদ

যুবদলের সহ-সভাপতি হলেন যুক্তরাষ্ট্রের আবু সাইদ আহমদ

৫ মাস আগে
রাজনীতি
প্রধানমন্ত্রীকে ‘অপ্রিয় সত্য’ জানিয়ে আইনজীবী শিশির মনিরের সতর্কতামূলক পোস্ট

প্রধানমন্ত্রীকে ‘অপ্রিয় সত্য’ জানিয়ে আইনজীবী শিশির মনিরের সতর্কতামূলক পোস্ট

৭ মাস আগে
রাজনীতি
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?