রাজনীতি

বিল উত্থাপনকে কেন্দ্র করে সংসদ থেকে ওয়াকআউট বিরোধী দলের

নিজস্ব প্রতিবেদক

রবিবার, জুন ২৮, ২০২৬, ৫:৫৩ বিকাল
বিল উত্থাপনকে কেন্দ্র করে সংসদ থেকে ওয়াকআউট বিরোধী দলের

দুটি সংশোধনী বিল উত্থাপনকে কেন্দ্র করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিলের কপি আগেভাগে না দেওয়া এবং পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পাওয়ার অভিযোগে রোববার বৈঠকের শেষ পর্যায়ে সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধী দলের সদস্যরা।

 

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন’ এবং ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) (সংশোধন) বিল’ সংসদে উত্থাপন করা হয়। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

 

জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, বিলের কপি সদস্যদের না দিয়েই তা উত্থাপন করা হয়েছে। যদিও ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, বিলটি নির্ধারিত সময়েই সংসদে এসেছে এবং সময় মার্জনা করা হয়েছে।

 

বিল উত্থাপনের পর জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ চাইলে ডেপুটি স্পিকার তাৎক্ষণিকভাবে অনুমতি না দিয়ে পরবর্তী কার্যসূচি চালিয়ে যান। এর পরই বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।

পরে সাংবাদিকদের নাজিবুর রহমান বলেন, বিরোধী দলকে কম সময় দেওয়া, সরকারি দলকে বেশি সময় দেওয়া, বিলের কপি আগে না দেওয়া এবং পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পাওয়ার প্রতিবাদে তারা সংসদ ত্যাগ করেছেন।

 

রাজনীতি এর আরো খবর

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

১ মাস আগে
রাজনীতি
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১ মাস আগে
রাজনীতি
ভারতীয় হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে নাহিদ ইসলাম

ভারতীয় হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে নাহিদ ইসলাম

৪ মাস আগে
রাজনীতি
‘১৯৭১ সালের ভূমিকার জন্য এখনো ক্ষমা চায়নি জামায়াত’, সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘১৯৭১ সালের ভূমিকার জন্য এখনো ক্ষমা চায়নি জামায়াত’, সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৪ মাস আগে
রাজনীতি
যুবদলের সহ-সভাপতি হলেন যুক্তরাষ্ট্রের আবু সাইদ আহমদ

যুবদলের সহ-সভাপতি হলেন যুক্তরাষ্ট্রের আবু সাইদ আহমদ

৫ মাস আগে
রাজনীতি
প্রধানমন্ত্রীকে ‘অপ্রিয় সত্য’ জানিয়ে আইনজীবী শিশির মনিরের সতর্কতামূলক পোস্ট

প্রধানমন্ত্রীকে ‘অপ্রিয় সত্য’ জানিয়ে আইনজীবী শিশির মনিরের সতর্কতামূলক পোস্ট

৭ মাস আগে
রাজনীতি
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?