আন্তর্জাতিক

নির্বাচন না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

শনিবার, জুলাই ১২, ২০২৫, ৫:৫৯ বিকাল
নির্বাচন না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মির্জা ফখরুল

ঢাকা: দেশে নির্বাচন না থাকার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি কখনো কোনো অন্যায়কে সমর্থন করে না। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোতে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।”

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকার একটি হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রে পৌঁছানোর প্রধান বাহন হলো নির্বাচন। দেশে সেই নির্বাচন না থাকায় আজ আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে, হত্যাকাণ্ড বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ, এই সরকার বা অন্তর্বর্তী প্রশাসনের পেছনে প্রকৃত জনসমর্থন নেই। একটি নির্বাচিত সরকারই হতে পারে সত্যিকারের শক্তিশালী সরকার।”

পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে তিনি বলেন, “একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই—এই সব ঘটনায় সরকার যেন দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনে।”

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা-কর্মীদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে শহীদ পরিবারের দাবি পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি জানান, ‘জুলাই সনদ’ ইতোমধ্যেই সরকারকে জানানো হয়েছে। এর প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধনের বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

৩ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...