পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা
টাইম টিভি ডেস্ক
প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধনে বড় জটিলতা দূর হলো। এখন থেকে আর পাসপোর্ট না থাকলেও প্রবাসীরা ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) গত ২০শে আগস্ট বুধবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করে এ সুযোগ সৃষ্টি করেছে।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের সই করা এসওপি অনুযায়ী, পাসপোর্ট না থাকলেও সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণসহ কিছু নিয়মকানুনও নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে। প্রবাসীদের পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে এসব দলিল তদন্তকারী কর্মকর্তা বা রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়ার সুযোগও থাকছে।
বর্তমানে ইসি বিশ্বের ৯টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি