লাইফ স্টাইল

আপনার সঙ্গী কি সাইকোপ্যাথ? সতর্ক করলেন বিশেষজ্ঞরা!

নিউইয়র্ক পোষ্ট

শনিবার, আগস্ট ৩০, ২০২৫, ৭:২২ পূর্বাহ্ন
আপনার সঙ্গী কি সাইকোপ্যাথ? সতর্ক করলেন বিশেষজ্ঞরা!

ডেটিং অ্যাপে যারা ঘন ঘন সম্পর্কে জগিয়ে যান, তারা সাইকোপ্যাথ হওয়ার সম্ভাবনা বেশি, এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন জার্মান গবেষকরা।

হোচশুলে ডোপফার ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক ও বিহেভিয়ারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ইনস্টিটিউটের গবেষণা পরিচালক লেননার্ট ফ্রেইথ জানান, যারা “ফাস্ট লাইফ” জীবনযাপন প্রবণতায় বিশ্বাসী, তাদের মধ্যে ‘ডার্ক ট্রায়াড/টেট্রাড’ বৈশিষ্ট্য (নার্সিসিজম, মেকিয়াভেলিয়ানিজম, সাইকোপ্যাথি) ও খোলামেলা যৌন আচরণের প্রবণতা বেশি দেখা যায়। এরা সাধারণত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অন্যদের তুলনায় অনেক বেশি সক্রিয়।

 

সম্প্রতি Cyberpsychology, Behavior, and Social Networking সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় প্রায় ৫০০ ডেটিং অ্যাপ ব্যবহারকারীকে নিয়ে সমীক্ষা চালানো হয়। অংশগ্রহণকারীদের ব্যক্তিত্ব ও আচরণ বিশ্লেষণ করে দেখা হয়, কারা “টিন্ডার ডেট” বা ডেটিং অ্যাপের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছেন এবং যৌন সম্পর্কে জড়িয়েছেন।

 

গবেষণায় দেখা যায়, সমান সংখ্যক নারী-পুরুষ টিন্ডার ডেটে গেলেও যৌন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে পুরুষরাই এগিয়ে। প্রায় ৬৬ শতাংশ পুরুষ ডেটিং অ্যাপের মাধ্যমে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। এদের মধ্যে সাধারণত বয়স কম, আত্মকেন্দ্রিকতা, কৌশলী মনোভাব ও সাইকোপ্যাথি প্রবণতা বেশি। পাশাপাশি এরা নৈমিত্তিক যৌনতার প্রতি ইতিবাচক মনোভাব, প্রবল যৌন আকাঙ্ক্ষা ও অধিক যৌন অভিজ্ঞতা প্রদর্শন করেছেন।

গবেষকরা সতর্ক করে বলেছেন, এমন পুরুষরা অনলাইনে দুর্বল ও সহজ-শিকার নারিদের কাছ থেকে সুযোগ নিতে পারে। তাদের ভাষায়, “যারা আধুনিক জীবন যাপন অনুসরণ করেন, বিশেষ করে পুরুষরা, তারা ডেটিং অ্যাপে বেশি সাফল্য পান।”

তবে নারীদের ক্ষেত্রে চিত্র কিছুটা ভিন্ন। যারা টিন্ডার থেকে যৌন সম্পর্কে গিয়েছেন, তারা অন্যদের তুলনায় নিজেদের সিদ্ধান্তে বেশি সন্তুষ্টি প্রকাশ করেছেন। গবেষকদের ধারণা, নারীরা মেসেজিংয়ে বেশি সময় ব্যয় করায় বাস্তবে হতাশ হলেও পরবর্তী পর্যায়ে অনেক বেশি এগিয়ে গেছেন।

 

গবেষণায় আরও জানা গেছে, নারীদের মধ্যে সাইকোপ্যাথি বৈশিষ্ট্য বেশি থাকলে তারা মেকআপ (লিপস্টিক, আইলাইনার বা ব্লাশ) কম ব্যবহার করেন। অন্যদিকে যারা নিয়মিত মেকআপ করেন, তারা সামাজিক পরিবেশে তুলনামূলকভাবে বেশি সহযোগিতাপ্রবণ হয়ে থাকেন।

যদিও গবেষকরা সতর্ক করেছেন, এসব ফলাফল অংশগ্রহণকারীদের দেয়া তথ্যের ওপর নির্ভরশীল, যেখানে পুরুষরা তাদের অভিজ্ঞতা অনেক বাড়িয়ে বলা এবং নারীরা কমিয়ে বলার প্রবণতা দেখাতে পারেন।

- : নিউইয়র্ক পোষ্ট অবলম্বনে

লাইফ স্টাইল এর আরো খবর

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

৩ দিন আগে
লাইফ স্টাইল
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

৩ সপ্তাহ আগে
লাইফ স্টাইল
১৮ বছর ধরে ব্যর্থ দম্পতি অবশেষে AI এর মাধ্যমে গর্ভধারণ করলেন!

নিঃসন্তান দম্পত্তির জন্য সুখবর নিয়ে হাজির কৃত্রিম বুদ্ধিমত্তা / ১৮ বছর ধরে ব্যর্থ দম্পতি অবশেষে AI এর মাধ্যমে গর্ভধারণ করলেন!

১ বছর আগে
লাইফ স্টাইল
‘অনলাইন প্রতারককে’ চিনবো যেভাবে

‘অনলাইন প্রতারককে’ চিনবো যেভাবে

১ বছর আগে
লাইফ স্টাইল
শিশুর বুদ্ধিমত্তা ও মেধা বিকাশে কার্যকরী উপায়

সহজ উপায়ে শিশু উন্নয়ন / শিশুর বুদ্ধিমত্তা ও মেধা বিকাশে কার্যকরী উপায়

১ বছর আগে
লাইফ স্টাইল
২০২৪ সালে শিশুদের বিরুদ্ধে সহিংসতা 'ভয়াবহ পর্যায়ে' পৌঁছেছে: জাতিসংঘ

২০২৪ সালে শিশুদের বিরুদ্ধে সহিংসতা 'ভয়াবহ পর্যায়ে' পৌঁছেছে: জাতিসংঘ

১ বছর আগে
লাইফ স্টাইল
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?