লাইফ স্টাইল

নিঃসন্তান দম্পত্তির জন্য সুখবর নিয়ে হাজির কৃত্রিম বুদ্ধিমত্তা

১৮ বছর ধরে ব্যর্থ দম্পতি অবশেষে AI এর মাধ্যমে গর্ভধারণ করলেন!

মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫, ১২:২১ রাত সর্বশেষ আপডেট: শুক্রবার, আগস্ট ১, ২০২৫, ১:৪১ অপরাহ্ন
১৮ বছর ধরে ব্যর্থ দম্পতি অবশেষে AI এর মাধ্যমে গর্ভধারণ করলেন!

সত্যি খুবই আশ্চর্যজনক মনে হলেও বাস্তবেই চমৎকার ঘটনাটি ঘটেছে মার্কিন এক দম্পত্তির সাথে। ১৮ বছর ধরে গর্ভধারণের চেষ্টা করে আসা এক দম্পতি বহু প্রতীক্ষিত সুখবর পেয়েছেন - তারা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে গর্ভধারণ করেছেন! IVF (in vitro fertilization=ইন ভিট্রো ফার্টিলাইজেশন) এর বেশ কয়েকবার চেষ্টা করার পরেও যখন তারা সফল হননি, তখন এই যুগান্তকারী প্রযুক্তি তাদের আশা জাগিয়ে তোলে।

 

সমস্যার মূল কারণ ছিল যেটি 

স্বামী অ্যাজুস্পার্মিয়া নামক একটি বিরল রোগে ভুগছিলেন - যার ফলে বীর্যে কোনও কার্যকর শুক্রাণুছিলনা তাঁর। সাধারণত, সুস্থ পুরুষদের প্রতি মিলিলিটার বীর্যে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে। কিন্তু এই দম্পতির ক্ষেত্রে, দীর্ঘমেয়াদী পরীক্ষার পরেও কোনও শুক্রাণু পাওয়া যায়নি।

 

অবশেষে, তারা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ফার্টিলিটি সেন্টারে (CUFC) যান। সেখানে, গবেষকরা একটি নতুন AI-ভিত্তিক প্রযুক্তি - STAR (স্পার্ম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি) পদ্ধতি ব্যবহার করেছেন, যা শুক্রাণু খুঁজে পেতে অবিশ্বাস্য সাফল্য এনেছে।

 

গবেষকরা উচ্চ-ক্ষমতাসম্পন্ন ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে এক ঘন্টায় 8 মিলিয়নেরও বেশি ছবি তুলেছেন, একটি বিশেষ চিপ ব্যবহার করে বীর্যের নমুনা স্থাপন করেছেন। এরপর AI অ্যালগরিদম ছবিগুলো বিশ্লেষণ করে লুকানো শুক্রাণু শনাক্ত করে। যেখানে দুই দিন ধরে কিছুই পাওয়া যায়নি, সেখানে AI মাত্র এক ঘন্টার মধ্যে ৪৪ টি কার্যকর শুক্রাণু শনাক্ত করে।

 

এই শুক্রাণু দিয়ে মহিলার ডিম্বাণু নিষিক্ত করা হয়েছিল এবং IVF এর মাধ্যমে গর্ভাবস্থা নিশ্চিত করা হয়েছিল। তিনি STAR পদ্ধতি ব্যবহার করে গর্ভধারণকারী বিশ্বের প্রথম মহিলা হয়েছিলেন।

 

'গর্ভাবস্থা পরীক্ষা পজিটিভ আসার পর আমি বিশ্বাস করতে পারছিলাম না,' মহিলাটি বলেন। 'আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি - এটা কি সত্য? স্ক্যান না দেখা পর্যন্ত আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, আমি গর্ভবতী।'

 

STAR পদ্ধতিটি পাঁচ বছরের গবেষণার ফলাফল, গবেষণার নেতৃত্বদানকারী ডঃ জেভ উইলিয়ামস বলেন। তাঁর ভাষায়, "যেখানে মানুষের চোখ দুই দিনে কিছুই খুঁজে পায়নি, সেখানে AI মাত্র এক ঘন্টার মধ্যে ৪৪টি শুক্রাণু খুঁজে পেয়েছে। এই প্রযুক্তি ভবিষ্যতে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন এমন দম্পতিদের জন্য বিশাল সম্ভাবনা তৈরি করবে।"

 

আরও পড়তে- ডাক্তারদের চেয়ে ভালো রোগ নির্ণয় করবে এখন AI টুল

লাইফ স্টাইল এর আরো খবর

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

২ দিন আগে
লাইফ স্টাইল
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

৩ সপ্তাহ আগে
লাইফ স্টাইল
আপনার সঙ্গী কি সাইকোপ্যাথ? সতর্ক করলেন বিশেষজ্ঞরা!

আপনার সঙ্গী কি সাইকোপ্যাথ? সতর্ক করলেন বিশেষজ্ঞরা!

১ বছর আগে
লাইফ স্টাইল
‘অনলাইন প্রতারককে’ চিনবো যেভাবে

‘অনলাইন প্রতারককে’ চিনবো যেভাবে

১ বছর আগে
লাইফ স্টাইল
শিশুর বুদ্ধিমত্তা ও মেধা বিকাশে কার্যকরী উপায়

সহজ উপায়ে শিশু উন্নয়ন / শিশুর বুদ্ধিমত্তা ও মেধা বিকাশে কার্যকরী উপায়

১ বছর আগে
লাইফ স্টাইল
২০২৪ সালে শিশুদের বিরুদ্ধে সহিংসতা 'ভয়াবহ পর্যায়ে' পৌঁছেছে: জাতিসংঘ

২০২৪ সালে শিশুদের বিরুদ্ধে সহিংসতা 'ভয়াবহ পর্যায়ে' পৌঁছেছে: জাতিসংঘ

১ বছর আগে
লাইফ স্টাইল
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু