ভুয়া কাগজ দিয়ে ভিসা আবেদন করলে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র দূতাবাস
অনলাইন ডেস্ক
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ভিসা ইস্যু করবে না। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যতক্ষণ না সব নিরাপত্তা উদ্বেগের সমাধান হবে, ততক্ষণ পর্যন্ত ভিসা ইস্যু করা হবে না।
এছাড়া, ভুয়া নথিপত্র জমা দেওয়া আবেদনকারীদের ভিসা দেওয়া হবে না। একই সঙ্গে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন