আন্তর্জাতিক

সরকার কেন অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না— প্রশ্ন তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

শনিবার, জুলাই ১২, ২০২৫, ৫:৪৯ বিকাল সর্বশেষ আপডেট: বুধবার, আগস্ট ২০, ২০২৫, ৬:১৭ পূর্বাহ্ন
সরকার কেন অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না— প্রশ্ন তারেক রহমানের

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নিচ্ছি। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন নীরব? তাদের দায়িত্ব তো বিএনপি পালন করে না—চালায় সরকার। তাহলে সরকার কেন অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, সে তারা দলীয় হোক বা অন্য কেউ?’

শনিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 'জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি' উপলক্ষে ‘গণ-অভ্যুত্থানে ছাত্রদলের অমর শহীদদের স্মরণে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘পুরান ঢাকায় যে ছেলেটি মারা গেছে, তার সঙ্গে হয়তো যুবদলের কোনো সম্পর্ক থাকতে পারে। কিন্তু হত্যাকারী অন্য জায়গা থেকে আসা। তাকে এখনও ধরা হয়নি, এমনকি আসামিও করা হয়নি। কেন? আমাদের পক্ষ থেকে তো কখনও বলা হয়নি, কাউকে ধরা যাবে না। বরং বারবার বলেছি—অন্যায়কারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিন, দলের সঙ্গে তার সম্পর্ক যাই হোক না কেন।’

তিনি আরও বলেন, ‘দলীয় পর্যায়ে আমরা তদন্ত করে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত পেয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাহলে প্রশাসন কেন থেমে আছে?’

তারেক রহমান অভিযোগ করেন, ‘মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও ফুটেজে হামলাকারীদের স্পষ্ট দেখা গেলেও এখনও তাদের গ্রেপ্তার করা হয়নি। এটা কি সরকারের নীরব সমর্থনের ইঙ্গিত? তাহলে কি ধরে নেওয়া যায়, যারা দেশে সহিংসতা ও অস্থিরতা সৃষ্টি করছে, তারা প্রশাসনের কোনো অংশের প্রশ্রয় পাচ্ছে?’

তিনি বলেন, ‘যদি বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, তাহলে যারা জুলাই আন্দোলন ও গণতান্ত্রিক অধিকারের জন্য শহীদ হয়েছেন, তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করাই হবে আমাদের প্রতিশ্রুতি।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি।’

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের প্রতি আহ্বান জানাই—মিটফোর্ডসহ বিভিন্ন ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করুন এবং শাস্তির আওতায় আনুন। না হলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘বিএনপি কখনও অন্যায়কে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। আমরা আইনের শাসনে বিশ্বাসী এবং সেটি প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ও দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাই। কারণ, গণতন্ত্রের বিকল্প নেই। নির্বাচিত সরকার না থাকার কারণেই দেশে আইন-শৃঙ্খলার অবনতি, সহিংসতা ও অপরাধ বাড়ছে।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

৩ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?