মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী খুন: অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন। অন্যদিকে, র্যাব আরও দুইজনকে গ্রেপ্তার করেছে, তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে একদল দুর্বৃত্ত সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার দুই আসামি মাহমুদুল ও রবিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
ডিএমপি মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন