আন্তর্জাতিক

বিএনপির শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে: সারজিস

অনলাইন ডেস্ক

বুধবার, জুন ২৫, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন সর্বশেষ আপডেট: বুধবার, জুন ২৫, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
বিএনপির শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে: সারজিস

ঢাকা: প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

সারজিস আলম তার পোস্টে বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না। অর্থাৎ তিনি শর্তসাপেক্ষে সেটা বলেছেন।’

সারজিস আলম বলেন, ‘এনসিসি রাষ্ট্রের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য গঠিত কাউন্সিল। যেমন: নির্বাচন কমিশন, পিএসসি, দুদক এমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান কিংবা সদস্য নিয়োগের ক্ষেত্রে এই কাউন্সিল কাজ করবে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, রাষ্ট্রপতির প্রতিনিধিসহ কয়েকজন সদস্য মিলে এই কাউন্সিল গঠিত হবে। ফলে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্রকে একটি দলের কাছে জিম্মি করার সুযোগ কমে আসবে। বিরোধী দলের মতামত দেওয়ার ক্ষেত্র তৈরি হবে। সিদ্ধান্তে ভারসাম্য আসবে। দলীয় আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তির চেয়ে অধিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হবে। চাইলেই যাকে তাকে বসিয়ে নির্বাচন ডাকাতি করা, দুদককে কাজে লাগিয়ে অর্থ-সম্পদ লুটপাট করা কিংবা পিএসসিকে প্রভাবিত করে দলীয় লিস্ট থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘আমরা যদি বাংলাদেশের সিস্টেমগুলোর প্রকৃত সংস্কারের কথা বলি তাহলে সব ক্ষেত্রে সম্ভব না হলেও এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ অবশ্যই এনসিসি কিংবা যেকোনো নামের এমন কাউন্সিলের মাধ্যমে হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যদি এই শর্ত দেয় যে হয় প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ ১০ বছর অথবা এনসিসি, তাহলে এখানে দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে। বিএনপি হয়তো মনে করছে তারা তো অবধারিত ক্ষমতায় আসবে! তাই সবাই মিলে এনসিসি গঠন করে তাদের নির্বাহী ক্ষমতা হ্রাস করার চেষ্টা করছে। কিন্তু বিএনপির উচিত, নিজেদের ক্ষমতার জায়গায় না দেখে নিরপেক্ষ পজিশনে থেকে দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া। ইভেন তারা নিজেদের বিরোধী দলের জায়গায় রেখেও এই বিষয়টি ভাবতে পারে। কারণ একটি দল তো সব সময় ক্ষমতায় থাকবে না।’

সারজিস বলেন, ‘যদি এনসিসি আর প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ১০ বছর ক্ষমতায় থাকাকে বিএনপি মুখোমুখি দাঁড় করায় এবং একটি বেছে নিতে হয় তবে দেশের স্বার্থে আমি নির্দ্বিধায় এনসিসিকে বেছে নেব। দেশের স্বার্থে মৌলিক সংস্কারের প্রশ্নে বিন্দুমাত্র আপস নয়।’

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

৩ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?