আমেরিকা

প্রেসিডেন্টের কঠিন সিদ্ধান্তের পরে আবার নমনীয়তা বিদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রবিবার, এপ্রিল ২৭, ২০২৫, ২:৫৪ অপরাহ্ন সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, মে ১, ২০২৫, ৬:২৯ বিকাল
বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

দ্বিতীয় মর্তবায় মসনদে ফিরে আসা রেকর্ড জয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তড়িঘড়ি করে করা অনেক মজার মজার সিদ্ধান্তই এখন আগের জায়গায় ফিরে আসছে এবং তিনিও নমনীয় হতে শুরু করেছেন। যেটার ধারাবাহিকতায় বিদেশী শিক্ষার্থীরাও অনেকটা সুখী হতে চলছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশী শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন,যেখানে  হঠাৎ করেই শত শত শিক্ষার্থীর ভিসা বাতিলের ঘোষণা দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। প্রশাসনের ভিসা বাতিলের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করেছে বিদেশী শিক্ষার্থীরা। যার বিনিময়ে এখন এটা বড় সুখবরই বটে।

ইউএস বিচার বিভাগের আইনজীবী এলিজাবেথ কার্লান একটি ফেডারেল আদালতকে জানিয়েছেন যে, ভিসা বাতিলের আগে পর্যালোচনা করা হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ এর জন্য একটি নতুন পদ্ধতি তৈরি করছে।

তীব্র বিরোধিতার মুখে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশী শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বিচার বিভাগের আইনজীবী এলিজাবেথ কার্লান একটি ফেডারেল আদালতকে জানিয়েছেন যে, অভিবাসন কর্মকর্তারা এখন বিদেশী শিক্ষার্থীদের ভিসা পর্যালোচনা এবং বাতিল করার জন্য একটি নতুন ব্যবস্থা নিয়ে কাজ করছেন।

ভিসা বাতিল এবং পড়াশোনার আইনি অধিকার কেড়ে নেওয়ার জন্য মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে আদালতে ১০০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। এরপর সরকার বিদেশী শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে তাদের প্রত্যাহারের ঘোষণা দেয়।

ইউএস উচ্চশিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ভিসা বাতিলের ফলে ২৮০টি  বিশ্ববিদ্যালয়ের আনুমানিক ১,৮০০ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগে বলেছিলেন যে, যদি এটি যুক্তরাষ্ট্রের স্বার্থে বিবেচিত হয়, তাহলে শিক্ষার্থীদের স্ট্যাটাস বাতিল করা হবে। এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়গুলিতে আতঙ্কের সৃষ্টি হয়। এমনকি অনেকে স্বেচ্ছায় দেশ ত্যাগ করার সিদ্ধান্তও নেয়।

বিচার বিভাগ আদালতকে জানিয়েছে যে, শিক্ষার্থীদের রেকর্ড স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (SEVIS) -এ পুনরায় সংরক্ষণ করা হবে, যা বিদেশী শিক্ষার্থীদের ভিসা নিয়ম মেনে চলার উপর নজর রাখে।

তবে, অন্যান্য অনিয়ম বা অপরাধের ভিত্তিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) এখনও শিক্ষার্থীদের SEVIS রেকর্ড বাতিল করার অধিকার বজায় রাখবে।

আইনজীবীরা বলছেন যে, হঠাৎ ভিসা বাতিল শিক্ষার্থীদের আইনি অধিকার লঙ্ঘন করেছে এবং তাদের শিক্ষাকে বাধাগ্রস্ত করেছে।

এটি অনেকের জন্য স্বস্তির, কিন্তু যাদের রেকর্ড এখনও বাতিল করা হচ্ছে, তাদের জন্য লড়াই এখনও শেষ হয়নি,’ বলেন কলম্বিয়া ল স্কুলের অধ্যাপক এলোরা মুখার্জি।

আইনজীবীরা বলছেন যে, হঠাৎ ভিসা বাতিল শিক্ষার্থীদের আইনি অধিকার লঙ্ঘন করে এবং তাদের শিক্ষাকে বাধাগ্রস্ত করে। “এটি অনেকের জন্য স্বস্তির, কিন্তু যাদের রেকর্ড এখনও বাতিল করা হচ্ছে, তাদের জন্য লড়াই এখনও শেষ হয়নি,” বলেছেন কলম্বিয়া ল স্কুলের অধ্যাপক এলোরা মুখার্জি। তবে বিচার বিভাগ বা আইসিই থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

 

আমেরিকা এর আরো খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা!

১ সপ্তাহ আগে
আমেরিকা
ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

ময়লার সঙ্গে সুচ-সিরিঞ্জ ফেললেই ২৫০ ডলার জরিমানা: নিউইয়র্কবাসীকে সতর্কবার্তা

২ সপ্তাহ আগে
আমেরিকা
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

২ সপ্তাহ আগে
আমেরিকা
ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ব্রঙ্কসে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টা, সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

৩ সপ্তাহ আগে
আমেরিকা
নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন ভ্যান্স

৩ সপ্তাহ আগে
আমেরিকা
ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার গ্রেস মেংয়ের

৩ সপ্তাহ আগে
আমেরিকা
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?