আন্তর্জাতিক

কাশ্মীরে হামলায় হতাহত,সংক্ষেপ হলো সৌদি আরব সফর

তাড়াহুড়া করে দেশে ফিরলেন মোদি, এড়িয়ে গেলেন পাকিস্তানের আকাশপথ

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫, ৭:২০ বিকাল সর্বশেষ আপডেট: শনিবার, এপ্রিল ২৬, ২০২৫, ২:৩১ রাত
তাড়াহুড়া করে দেশে ফিরলেন মোদি, এড়িয়ে গেলেন পাকিস্তানের আকাশপথ

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী বেসামরিক হামলা। এই ঘটনার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসেন। ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে দিল্লিতে পৌঁছান।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট অনুসারে, মোদীর বিশেষ বিমান 'এয়ার ইন্ডিয়া ওয়ান' সৌদি আরব থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেনি এবং ভারতের গুজরাট হয়ে আরব সাগর দিয়ে দেশে প্রবেশ করে। যদিও তিনি সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিলেন।

মোদী বুধবার (২৩ এপ্রিল) সকালে নয়াদিল্লিতে পৌঁছান। বুধবার রাতে এই সফর শেষ হওয়ার কথা ছিল, কিন্তু পহেলগামে ভয়াবহ হামলার পরপরই তিনি তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। দিল্লিতে ফিরে আসার পর, মোদী নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি জরুরি বৈঠক করেন। কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য এই বৈঠক ডাকা হয়েছিল।

ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদীর সফর সংক্ষিপ্ত করার কারণ সম্পর্কে অবহিত করেন। উল্লেখ্য, মঙ্গলবারের হামলায় হতাহতদের বেশিরভাগই পর্যটক। পাহালগামের কাছে বাইসারান গ্রামের একটি পাহাড়ের চূড়ায় এই হামলাটি ঘটে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

৭ ঘন্টা আগে
আন্তর্জাতিক
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

৮ ঘন্টা আগে
আন্তর্জাতিক
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

২২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

৩ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস মারা গেছেন।...

নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে...

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...