শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতা, ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা: রিজভী
অনলাইন ডেস্ক
পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, যুবলীগ ও ছাত্রলীগ এসব ঘটনায় উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে।
শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও এই অরাজকতার সঙ্গে জড়িত। প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, দেশে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। পলাতক শক্তিও আত্মগোপনে থেকে নানা তৎপরতা চালাচ্ছে।
শ্রমিক আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের সমালোচনা করে রিজভী বলেন, এটি ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ। তার দাবি, শ্রমিক আন্দোলনের সংকট নিরসন হয়েছে; এখন যা ঘটছে, তা ফ্যাসিবাদী রাজনীতির অংশ। উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করে কেউ লাভবান হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, সরকার ও জনগণ যেকোনো অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত। ৭ নভেম্বরের কর্মসূচির নিরাপত্তাও জনগণ নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামীকাল শনিবার রাজধানীসহ দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা