বাংলাদেশ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

অনলাইন ডেস্ক

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
ছবি: সংগৃহীত

 

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।


বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।


আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।


বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) আবেদন করা যাবে।


প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।


বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

টাইম ডেস্ক/জএইচ

বাংলাদেশ এর আরো খবর

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু