আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ
অনলাইন ডেস্ক
বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় বিএনপি ও সরকারের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। সভায় দলের সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে মোকাবিলা করতে না পেরে বিএনপি এখন ঐক্যের কথা বলছে। দলটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি। ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে নাহিদ জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে একক প্রার্থী দেবে এনসিপি। জামায়াতের সঙ্গে তাদের এজেন্ডাভিত্তিক জোট থাকলেও কোনো আদর্শিক জোট হয়নি।
এদিকে সামান্তা শারমিনের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত ও আদর্শিক অবস্থান থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জন্য শুভকামনা জানান নাহিদ ইসলাম।
টাইম ডেস্ক/জএইচ
বাংলাদেশ এর আরো খবর
রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা
দেশের এলপিজির ৮৫ শতাংশই আসছে মার্কিন প্রতিষ্ঠান থেকে
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন
এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা